advertisement

বিদেশে গরুর মাংস বিক্রি কমল, তাতেও ‘গোমাতা’-র দেশ ভারত বিশ্বে দ্বিতীয় গোমাংস এক্সপোর্টকারী দেশ

Last Updated:

২০১৯ সালে সেই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ মিলিয়ন মেট্রিক টন

#নয়াদিল্লি : গত দু'বছরে অনেকটাই কমেছে গোমাংস বিক্রি তারপরেও দু নম্বর গোমাংস রপ্তানিকারক দেশ ভারত ৷ ২০১৭ সালে ভারত ১.৮ মিলিয়ন মেট্রিক টন গো মাংস রপ্তানি করেছিল ৷ তার তুলনায় ২০১৯ সালে সেই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ মিলিয়ন মেট্রিক টন ৷ এই তালিকার এক নম্বর দেশ ব্রাজিল ৷ তারা ২.২ মিলিয়ন মেট্রিক টন  মাংস রপ্তানি করেছে ৷ ২০১৭ সালেও ভারতই বিফ রপ্তানিতে দ্বিতীয় ছিল ৷
তবে ২০১৭-র পর বিফ রপ্তানির পরিমাণ বাড়িয়েছে ব্রাজিল ৷ গো মাংস রপ্তানিতে ভারতের পিছনে রয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা, উরুগুয়ে, প্যারাগুয়ে, ইউরোপিয়ান ইউনিয়ন, আর্জেন্টিনা ও মেক্সিকো ৷
এদিকে দিন কয়েক আগে ভারত থেকে গো মাংস আমদানি করা বন্ধ করে দিয়েছে চিন ৷ তাদের মতে গরুর গায়ের চামড়ায় বিশেষ ধরণের অসুখের কারণ দেখিয়ে তারা ভারতীয় গো মাংস নিতে চাইছে না ৷ গোরুর বাকি কোনও ধরণের প্রজাক্টেও না করে দিয়েছে তারা ৷ ভারত থেকে গোরুর মাংস কিম্বা গোরুর অন্য কোনও প্রডাক্ট নিয়ে যে বিমান ও জাহাজ আসছে তাদের গতিও আটকে দিয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে ৷
advertisement
advertisement
e55ed8db-4b54-4c09-ad78-e0114c13102a
এমনকি যদি ঘুরপথে বা অবৈধভাবে কোনও পণ্য ঢোকে তাহলে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাও কঠোর শাস্তি পাবে বলে চিনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
মার্কিন সংস্থার পক্ষ থেকে বিফ এক্সপোর্টের রিপোর্টে  জানানো হয়েছে তাবড় পশ্চিম দেশকে টেক্কা দিয় গোমাংস থেকে প্রচুর পরিমাণে রপ্তানি করে প্রচুর বিদেশি মুদ্রা উপার্জন করে ৷ তবে গত দু বছরে যেহেতু ভারত গো মাংস রপ্তানির পরিমাণ কমিয়েছে তাই সমানের দিনে ছবিটা কী হবে সেটা অবশ্য এখনি পরিষ্কার ছবিটা পাওয়া সম্ভব হচ্ছে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিদেশে গরুর মাংস বিক্রি কমল, তাতেও ‘গোমাতা’-র দেশ ভারত বিশ্বে দ্বিতীয় গোমাংস এক্সপোর্টকারী দেশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement