advertisement

Kumbh Mela: গঙ্গার ঘাটে শাহী স্নানের রেকর্ড ভিড়, কোভিড নিয়মের দফারফা

Last Updated:

এই ধরণের জমায়েত থেকে এমন পরিস্থিতিতে সংক্রমণের হার অনেক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

#হরিদ্বার: দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এমন কঠিন পরিস্থিতিতে একাধিক রাজ্যের প্রশাসন লকডাউনের কথা ভাবতে শুরু করেছে। এরই মধ্যে চলছে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলের নেতা, কর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থক, সবাই ভিড় করে সভায় হাজির হচ্ছেন। একে অপরের গায়ে গা লাগিয়ে বক্তৃতা শুনছেন। ভোট মিটলে পরিস্থিতিত আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এরই মধ্যে এবার শাহী স্নানের জন্য হরকিপৌরির গঙ্গার ঘাটে ভিড় করলেন ভক্তরা। কোভিড বিধি মানা হল না। এই ধরণের জমায়েত থেকে এই পরিস্থিতিতে সংক্রমণের হার অনেক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রশাসনের তরফেও বারবার ভিড় না করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কে শোনে কার কথা!
বিশ্বের অন্যতম বড় ধর্মীয় জমায়েত কুম্ভ মেলা। তার আগে উত্তরাখণ্ডের হরিদ্বারে হরকিপৌরিতে গঙ্গার ঘাটে ভিড় করে শাহী স্নান করলেন ভক্তরা। প্রশাসনের তরফে বলা হল, সকাল সাতটা পর্যন্ত সেখানে সাধারণ ভক্তরা স্নান করতে পারবেন। তার পর ঘাট ছেড়ে দেওয়া হবে সাধু-সন্তদের স্নানের জন্য। পুলিসের তরফে জানানো হয়েছে, ঘাটে ভিড় নিয়ন্ত্রণে নামলে ছুটোছুটি লেগে যেত। ফলে বহু মানুষের পদপিষ্ট হওয়ার মতো সম্ভাবনা তৈরি হত। তবুও মাইকে ঘোষণা করে ভক্তদের কোভিড বিধি মানার আর্জি জানানো হয়েছিল। কিন্তু গঙ্গার ঘাটে কেউ বিধি মানেননি। তবে পুলিসের তরফে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একসঙ্গে অনেক গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকী, ভিড় করে শোভাযাত্রার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে।
advertisement
কুম্ভ মেলার আইজি সঞ্জয় গুঞ্জাল জানিয়েছেন, ভক্তদের করোনা বিধি পালনের জন্য বারবার আবেদন জানাচ্ছেন তাঁরা। কিন্তু কোনও লাভ হচ্ছে না। করোনার জন্য এবার কুম্ভ মেলা চলবে মাত্র এক মাস। এই প্রথম কুম্ভ মেলা এত কম দিন হবে। প্রতি ১২ বছরে একবার অন্তত চার মাসের জন্য হয় কুম্ভ মেলা। কুম্ভ মেলা থেকে সংক্রমণ ছড়াতে পারে, এমন আশঙ্কা কেন্দ্র আগেই করেছিল। যার জেরে কয়েক মাস আগেই উত্তরাখণ্ডের প্রশাসনকে কুম্ভ মেলার ভিড় নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছিল। কিন্তু লাভ হল না। শাহী স্নানে এসে ভক্তরা সেই ভিড় করলেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kumbh Mela: গঙ্গার ঘাটে শাহী স্নানের রেকর্ড ভিড়, কোভিড নিয়মের দফারফা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement