advertisement

Biplab Deb Resigns: মেয়াদ ফুরনোর আগেই কেন পদত্যাগ করতে হল বিপ্লবকে? উঠে আসছে এই কারণ

Last Updated:

২০১৮ সালে দু' দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রীর ভার দেওয়া হয়েছিল অনভিজ্ঞ বিপ্লব দেবকে৷

হঠাৎ পদত্যাগ বিপ্লবের৷
হঠাৎ পদত্যাগ বিপ্লবের৷
#আগরতলা: বিধানসভা নির্বাচনের আগে আর মাত্র এক বছর বাকি৷ এই পরিস্থিতিতে কেন বিপ্লব দেবকে পদ থেকে সরিয়ে দিল বিজেপি? সূত্রের খবর, বিপ্লবকে নিয়ে ত্রিপুরায় দলের ভিতরে তৈরি হওয়া গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতেই এই পথে হাঁটল দলের শীর্ষ নেতৃত্ব৷ তবে বিপ্লবই প্রথম নন, অতীতে নির্বাচনের আগে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি, তাতে সাফল্যও এসেছে৷
গত বৃহস্পতিবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন বিপ্লব দেব৷ সূত্রের খবর, বিপ্লব দেবকে এবার সংগঠনে ব্যবহার করবে দল৷ এর আগে একই ভাবে উত্তরাখণ্ড, কর্ণাটক এবং গুজরাতেও মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
advertisement
advertisement
বিজেপি-র অন্দরের খবর বলছে, বিপ্লব দেবের মু্খ্যমন্ত্রিত্বে ত্রিপুরায় প্রশাসন এবং দল- দু' ক্ষেত্রেই ক্ষোভ বাড়ছিল৷ দলের জোট সঙ্গী আইপিএফটি-ও বিপ্লব দেবকে নিয়ে নিজেদের অসন্তোষের কথা বিজেপি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিল৷ ত্রিপুরায় ক্ষমতায় ফিরতে গেেল আদিবাসী ভোট ব্যাঙ্ক ধরে রাখা গুরুত্বপূর্ণ বিজেপি-র কাছে৷ কারণ প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের দল টিপরা মোথ-ও আদিবাসী অধ্যুষিত বিধানসভাগুলিকে টার্গেট করছে৷
advertisement
২০১৮ সালে দু' দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রীর ভার দেওয়া হয়েছিল অনভিজ্ঞ বিপ্লব দেবকে৷ কিন্তু রাজ্যে বিজেপি-র প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিজের মেয়াদই শেষ করতে পারলেন না বিভিন্ন সময়ে বিতর্কে জড়ানো বিপ্লব৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Biplab Deb Resigns: মেয়াদ ফুরনোর আগেই কেন পদত্যাগ করতে হল বিপ্লবকে? উঠে আসছে এই কারণ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement