advertisement

দেশে ২ লক্ষের বেশি এটিএম থাকা সত্ত্বেও কাজ করছে না অধিকাংশ মেশিন, কেন ?

Last Updated:

এক সপ্তাহ কেটে যাওয়ার পরও নোট সংকট না মেটায় প্রশ্ন উঠেছে, যে দেশে ২ লক্ষের বেশি এটিএম রয়েছে সেখানে এত সমস্যার কারণ কী ? বেশিরভাগ এটিএম কেন কাজ করছে না ?

#নয়াদিল্লি: নোট বাতিল সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকে দেশ জুড়ে নগদের হাহাকার ৷ অচল নোট পাল্টাতে তড়িঘড়ি ব্যাঙ্কে ছুটেছেন সাধারণ মানুষ ৷ দেশের প্রতিটি ব্যাঙ্ক শাখা ও এটিএমের সামনের চিত্রটা একই ৷ যতদূর নজর যায়, শুধুই মানুষের লাইন ৷ পর্যাপ্ত নতুন নোট ব্যাঙ্ক ও এটিএমে না থাকায় হয়রানি বেড়েছে মানুষের ৷ রাতারাতি নগদের আকালে বন্ধ বেচাকেনা, বন্ধ ব্যবসা ৷ ১০০ টাকার নোটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ ৷
এক সপ্তাহ কেটে যাওয়ার পরও নোট সংকট না মেটায় প্রশ্ন উঠেছে, যে দেশে ২ লক্ষের বেশি এটিএম রয়েছে সেখানে এত সমস্যার কারণ কী ? বেশিরভাগ এটিএম কেন কাজ করছে না ? কেমন করে কাজ করে এটিএম মেশিনগুলি ? মানুষের এই সমস্যা কবে শেষ হবে ?
sbi-atm
advertisement
advertisement
প্রত্যেকটি এটিএমে তিন বা চারটি ফ্রেমস থাকে ৷ এগুলিকে ক্যাসেটসও বলা হয়ে থাকে ৷ এই ক্যাসেটে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রাখা হয় ৷ কিছু কিছু এটিএমে দুটি ক্যাসেটও থাকে ৷
আলাদা আলাদা ক্যাসেটে আলাদা মূল্যের নোট রাখা হয়ে থাকে ৷ এর মধ্যে সেনসর লাগানো থাকে ৷
bank-atm1
advertisement
নোট বাতিলের পর থেকে ৫০০ ও ১০০০ টাকার নোটের ক্যাসেট খালি হয়ে গিয়েছে বা এগুলিতে পুরোনো নোট রয়েছে ৷ এর অথার্ৎ ক্যাসেটেগুলিতে নতুন নোটের জন্য   উপযোগী করে তুলতে হবে ৷ এই টেকনিক্যাল সমস্যা না মেটা পর্যন্ত নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট পাওয়া যাবে না এটিএমে ৷
যদি কোনও এটিএমে তিনটি ক্যাসেট থাকে তো এক একটি ক্যাসেটে সর্বোচ্চ ৭৫০০ নোট রাখা যেতে পারে ৷ এর আগে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রাখা যেতে ৷ তার মানে একটি এটিএমে সর্বোচ্চ ৪০ লাখ রাখা যায় ৷
advertisement
নোট বাতিলের পর এখানে কেবল ১০০ টাকার নোট রাখা সম্ভব ৷ তাই সেখান সর্বোচ্চ ৭.৫ লক্ষ টাকা রাখা সম্ভব হচ্ছে ৷ মূলত এই কারনেই মানুষের মধ্যে নোটের আকাল দেখা দিয়েছে ৷
গোটা দেশে প্রায় ২,২০,০০০ এটিএম রয়েছে ৷ এবার নোটের সমস্যা দুর করতে প্রত্যেকটি এটিএমে ইঞ্জিনিয়রকে গিয়ে টেকনিক্যাল এই সমস্যা দুর করতে হবে ৷ ATM-এর প্রযুক্তিগত বদল প্রক্রিয়া শুরু হয়েছে ৷ খুব তাড়াতাড়ি এটিএম নতুন নোট পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে ২ লক্ষের বেশি এটিএম থাকা সত্ত্বেও কাজ করছে না অধিকাংশ মেশিন, কেন ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement