advertisement

Ranya Rao News: মিলে গেল যোগ, বিখ্যাত অভিনেত্রী ১৭ কোটির সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার! পিছনে প্রভাবশালী নেতা? কে তিনি জানেন?

Last Updated:

Ranya Rao News: সূত্র মারফৎ আরও জানানো হয়েছে, "প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, এই সোনা একজন প্রভাবশালী রাজনীতিকের মাধ্যমে কেনা হয়েছিল। তদন্তকারীরা এখন সেই পেমেন্ট রুটগুলি খোঁজার চেষ্টা করছেন।"

সোনা পাচার কাণ্ডে বড় মোড়!
সোনা পাচার কাণ্ডে বড় মোড়!
বেঙ্গালুরু: কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের সোনা পাচার মামলায় গ্রেফতার নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। কারণ সাম্প্রতিক রিপোর্টগুলি এই ঘটনায় একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই AS Ponnanna, কর্ণাটক মুখ্যমন্ত্রীর আইনি উপদেষ্টা বলেন, আইন তার নিজস্ব পথে চলবে।
সংবাদমাধ্যম Times of India-এর একটি রিপোর্টে সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, “তদন্ত এখন বেঙ্গালুরুর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের একটি জুয়েলারি বুটিক পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেখানে বাজেয়াপ্ত করা সোনাগুলি রাখা হয়েছিল।”
advertisement
সূত্র মারফৎ আরও জানানো হয়েছে, “প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, এই সোনা একজন প্রভাবশালী রাজনীতিকের মাধ্যমে কেনা হয়েছিল। তদন্তকারীরা এখন সেই পেমেন্ট রুটগুলি খোঁজার চেষ্টা করছেন।”
advertisement
এখনও পর্যন্ত তদন্ত সূত্রে যা উঠে এসেছে —
• Directorate of Revenue Intelligence (DRI) মোট ১৭.৩ কোটি টাকার সোনা এবং নগদ উদ্ধার করেছে কন্নড় অভিনেত্রী সোনা পাচার মামলায়।
• সাম্প্রতিক সময়ে একজন বিমান যাত্রীর কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ সোনা বাজেয়াপ্ত করার ঘটনা এটি।
• সোনা কোথা থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল? রানিয়া রাও তার শরীরে ১৪.২ কেজি সোনার বার বেঁধে সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরুর Kempegowda International Airport (KIA)-তে অবতরণ করেছিলেন। তখনই DRI তাকে আটক করে। পরে, তার বিলাসবহুল Lavelle Road অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২.১ কোটি টাকার ডিজাইনার সোনার অলঙ্কার এবং ২.৭ কোটি টাকা নগদ উদ্ধার হয়।
advertisement
• কর্ণাটক হোম মিনিস্টার G Parameshwara এই অপারেশন সম্পর্কে পুলিশের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।
• কন্নড় অভিনেত্রী কর্ণাটক DGP (Police Housing Corporation) K Ramachandra Rao এর মেয়ে। যিনি মেয়ের এমন ঘটনায় নিজের হতাশা চেপে রাখতে পারেননি। তাঁর কথায়, “মেয়ে চার মাস আগে বিয়ে করেছে এবং তারপর থেকে আমাদের সঙ্গে দেখা করেনি। আমরা তার বা তার স্বামীর ব্যবসা সম্পর্কে কিছু জানি না।” অভিনেত্রীর বাবার সংযোজন, ”আমার পেশাগত জীবনে কোনও কালো দাগ নেই এবং এ ক্ষেত্রেও আইন আইনের পথেই চলবে।
advertisement
• Ranya Rao কে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ranya Rao News: মিলে গেল যোগ, বিখ্যাত অভিনেত্রী ১৭ কোটির সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার! পিছনে প্রভাবশালী নেতা? কে তিনি জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement