advertisement

Actress Ranya Rao Father Viral Video: সরকারি অফিসেই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায়, ভাইরাল ভিডিও! এবার কেলেঙ্কারিতে জড়ালেন অভিনেত্রী রন্যা রাওয়ের আইপিএস বাবা

Last Updated:

ভিডিওতে দেখা গিয়েছে, আলাদা আলাদা পোশাকে একাধিকবার ওই মহিলা আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের অফিসে এসেছেন৷

ভাইরাল ভিডিও-র জেরে বিতর্কে রন্যা রাওয়ের বাবা৷
ভাইরাল ভিডিও-র জেরে বিতর্কে রন্যা রাওয়ের বাবা৷
কয়েক মাস আগেই কর্ণাটকে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী রন্যা রাও৷ বিদেশ থেকে সোনা পাচারের অভিযোগ গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী৷ সেই সময় অভিযোগ উঠেছিল, নিজের বাবা কর্ণাটকের শীর্ষ পুলিশ কর্তা হওয়ায় সেই প্রভাবকে কাজে লাগিয়েই সোনা পাচার করতেন রন্যা৷
মেয়ের পর এবার বড়সড় কেলেঙ্কারিতে নাম জড়াল রন্যা রাওয়ের বাবা রামচন্দ্র রাওয়ের৷ একটি ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, ডিজিপি সমতুল পদমর্যাদার ওই আইপিএস অফিসার নিজের অফিসে বসেই পুলিশের পোশাকে একজন মহিলার ঘনিষ্ঠ হচ্ছেন৷ ওই একই মহিলাকে একাধিকবার আলাদা আলাদা পোশাকে ওই পুলিশকর্তার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে৷ সবক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে রামচন্দ্র রাওয়ের সরকারি অফিসে৷
advertisement
যদিও এই ভিডিওগুলিকে মিথ্যে এবং সাজানো বলে দাবি করেছেন রামচন্দ্র রাও৷ তাঁর এই দাবি সত্ত্বেও কীভাবে সরকারি দফতরে বসে তিনি এই কাণ্ড ঘটালেন তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে কর্ণাটকে৷ বর্তমানে ডিরেক্টরেট অফ সিভিল রাইটস এনফোর্সমেন্ট-এর প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন আইপিএস অফিসার রামচন্দ্র৷
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আলাদা আলাদা পোশাকে একাধিকবার রামচন্দ্র রাওয়ের অফিসে ঢুকছেন ওই মহিলা৷ প্রত্যেকবারই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন রামচন্দ্র৷ আর এই সেই সমস্ত ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে গোপন ক্যামেরায়৷
ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও৷ গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন তিনি৷ সরকারি দফতরে বসে কীভাবে একজন অফিসার এমন কীর্তি করলেন, তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ তিনি বলেছেন, আমরা ঘটনার তদন্ত করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যথাযথ ব্যবস্থা নেবো৷ কেউই আইনের উর্ধ্বে নন৷
advertisement
সোনা পাচার মামলায় এখনও জেলেই রয়েছেন রামচন্দ্রের মেয়ে অভিনেত্রী রন্যা রাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Actress Ranya Rao Father Viral Video: সরকারি অফিসেই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায়, ভাইরাল ভিডিও! এবার কেলেঙ্কারিতে জড়ালেন অভিনেত্রী রন্যা রাওয়ের আইপিএস বাবা
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement