advertisement

T20 World Cup : ভালবাসার দিনে অবাক করল ইডেন! খেলা দেখতে এলেন ৩৪ হাজার দর্শক! ভারতের ম্যাচ নয়, তবু ভরা গ্যালারি!

Last Updated:
T20 World Cup : এদিন ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৯.৪ ওভারে করে ১৫২ রান।জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। 
1/6
ভালবাসার দিনে অবাক করল ইডেন। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ মাঠে বসে দেখল ৩৪ হাজার দর্শক!
ভালবাসার দিনে অবাক করল ইডেন। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ মাঠে বসে দেখল ৩৪ হাজার দর্শক!
advertisement
2/6
ভারতের ম্যাচ নয়, তবে বিশ্বকাপের উন্মাদনা তো আছে! তাই ক্রিকেটপ্রেমীরা ইডেনমুখো হলেন শনিবার। ৬৭ হাজারের ইডেনে এমন ম্যাচে ৩৪ হাজার দর্শক! অবিশ্বাস্য মনে করছেন অনেকেই।

3/6
এবার টি-২০ বিশ্বকাপে যে ক’টি ম্যাচের দর্শক সংখ্য়ার সরকারি হিসেব পাওয়া গিয়েছে তাতে ভারতের ম্যাচ বাদ দিলে সবচেয়ে বেশি দর্শক হব শনিবারের ইডেনে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে।

4/6
স্কটল্যান্ড এবার টি-২০ বিশ্বকাপে খেলছে বাংলাদেশের জায়গায়। অনেকেই আগে টিকিট কেটেছিলেন। ভেবেছিলেন ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ জমজমাট হতে পারে। আর এমন ম্যাচ ইডেনে বসে দেখাই যায়। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না বলে জানায়। ফলে জায়গা পায় স্কটল্যান্ড।

5/6
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ দেখবেন বলে টিকিট কেটেছিলেন দর্শকরা। টিকিট ফেরত দেওয়া যেত না। তাই দর্শকরা ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ দেখতেই এলেন। আর যাই হোক, বিশ্বকাপের আবহ তো পাওয়া যাবে!

6/6
এবারের টি-২০ বিশ্বকাপে ইডেনে শনিবার তৃতীয় ম্যাচ হয়ে গেল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে ১৮,১১৪ জন দর্শক হয়েছিল ইডেনে। ৯ ফেব্রুয়ারি স্কটল্যান্ড বনাম ইতালি ম্যাচে ইডেনে দর্শক হয়েছিল ৬,৯২৮ জন। আর আজ তো রেকর্ড দর্শক ইডেনে।
এবারের টি-২০ বিশ্বকাপে ইডেনে শনিবার তৃতীয় ম্যাচ হয়ে গেল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে ১৮,১১৪ জন দর্শক হয়েছিল ইডেনে। ৯ ফেব্রুয়ারি স্কটল্যান্ড বনাম ইতালি ম্যাচে ইডেনে দর্শক হয়েছিল ৬,৯২৮ জন। আর আজ তো রেকর্ড দর্শক ইডেনে। উল্লেখ্য, এদিন ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৯.৪ ওভারে করে ১৫২ রান।জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। 
advertisement
advertisement
advertisement