advertisement

#AmritsarTrainAccident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুহূর্তেই শেষ অভিনেতার জীবন, সুবিচারের দাবি জানাল পরিবার

Last Updated:
#অমৃতসর: দশেরার রাতেই অমৃতসরের জোড়া ফটকের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ । রেললাইনের কাছেই রাবণ নিধন দেখতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ । মৃতদের মধ্যে রয়েছেন দলবীর সিং, যিনি এই রামলীলায় রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন ।
দলবীরের মা নিউজ ১৮ কে জানিয়েছিলেন রামলীলাতে নিয়মিত অংশগ্রহণ করতেন দলবীর কিন্তু এবারেই প্রথম রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন । অভিনয় দেখার জন্য চেনা পরিচিতদের নিমন্ত্রণ জানিয়েছিলেন । আর প্রথমবারেই থেমে যেতে হল দলবীরকে ।
মা ছাড়া দলবীরের ঘরে রয়েছেন স্ত্রী ও তাঁর ৮ মাসের পুত্রসন্তান । ঘটনার সঠিক বিচারের আর্জি জানিয়েছেন নিহত দলবীরের মা । সদ্য স্বামী হারা দলবীরের স্ত্রীর জন্য কাজের দাবিও জানিয়েছেন তিনি । পরিবারে একমাত্র দলবীরই রোজগার করতেন ।
advertisement
advertisement
advertisement
দলবীরের ভাই বলবীর জানিয়েছেন দুর্ঘটনার সময় বেশ কয়েকজনকে সাহায্যও করেছিলেন দলবীর কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেন লাইনে হঠাৎ করেই আটকে যায় দলবীরের পা ও কয়েক সেকেন্ডেই সব শেষ ।
advertisement
অমৃতসরের দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ এর বেশি মানুষের । ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যাও । ট্রেন চালক, রেল আধিকারিক ও স্থানীয় প্রশাসন কেন রেল লাইনের কাছে অনুষ্ঠান পরিচালনা করার সম্মতি দিয়েছিলেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainAccident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুহূর্তেই শেষ অভিনেতার জীবন, সুবিচারের দাবি জানাল পরিবার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement