advertisement

Rajya Sabha Election 2026: রাজ্যসভা নিয়ে সতর্ক তৃণমূল কংগ্রেস! মুখ্য সচেতকের কাছে কাছে হাজির হচ্ছেন বিধায়কেরা

Last Updated:

যে দলের বিধায়ক সংখ্যা যত, তার উপরে নির্ভর করে রটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত৷ পশ্চিমবঙ্গ থেকে পাঁচ রাজ্যসভা আসনে যদি পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, সে ক্ষেত্রে আর ভোট হবে না।

রাজ্যসভা নির্বাচন নিয়ে অঙ্ক কষছে তৃণমূল৷
রাজ্যসভা নির্বাচন নিয়ে অঙ্ক কষছে তৃণমূল৷
কলকাতা: আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন৷ দেশের মোট ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ হবে বলে জানা গিয়েছে৷ তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৫টি আসনও৷ আগামী ২ এপ্রিল শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার ৫ সাংসদের মেয়াদ৷ রাজ্যসভা নির্বাচনের আগে, রাজ্যসভা নিয়ে সতর্ক তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের বিধায়করা হাজির হচ্ছেন মুখ্য সচেতকের কাছে। আজ থেকে স্বাক্ষর শুরু করল তৃণমূল কংগ্রেস বিধায়কেরা।
সূত্রের খবর শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। ২১৯ সরাসরি বিধায়ক আছে তৃণমূলের। এর পাশাপাশি, ৬ জন দলবদলু আছেন এই দলে।
advertisement
এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক সংখ্যা সরাসরি ২১৯ জন। এছাড়া,আছে দল বদলু ৬ বিধায়ক। নির্দল বিধায়ক হিসাবে আছে কালিম্পংয়ের বিধায়ক। নির্বাচনে চার দলীয় প্রার্থীকে জেতাতে তৃণমূলের মোট ১৯৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন।
advertisement
চারজন প্রার্থীর জয় নিশ্চিত করেও তৃণমূলের হাতে থাকছে আরও (২৩+৬) জন বিধায়কের ভোট। বিজেপির বিধায়কের সংখ্যা থাকছে ৬৪। এক প্রার্থীকে জেতানোর পরেও তাদের হাতে থাকবে ১৫ জন বিধায়ক।
বিধায়কদের সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত।পশ্চিমবঙ্গের পাঁচ রাজ্যসভা আসনে যদি পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দেন, সে ক্ষেত্রে ভোট হবে না। ৬ মার্চ স্ক্রুটিনি পর্বের পরেই জয়ী প্রার্থীদের শংসাপত্র দেবেন রিটার্নিং অফিসার তথা বিধানসভার সচিব। কিন্তু একটি অতিরিক্ত মনোনয়ন জমা পড়লে ১৬ মার্চ রাজ্যসভার ভোট হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajya Sabha Election 2026: রাজ্যসভা নিয়ে সতর্ক তৃণমূল কংগ্রেস! মুখ্য সচেতকের কাছে কাছে হাজির হচ্ছেন বিধায়কেরা
Next Article
advertisement
Bomb Threat in Ruby Passport Office: রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরগুলিতে বিস্ফোরণের হুমকি-মেল! রাজ্যজুড়ে শোরগোল
রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরে বিস্ফোরণের হুমকি-মেল! চাঞ্চল্য
  • আদালতে বোমাতঙ্কের পর এবার জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর

  • এমনকী খাস কলকাতায় রুবি পাসপোর্ট অফিসেও বোমাতঙ্কের খবর

  • সেক্টর ফাইভের পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়াল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement