advertisement

পশ্চিমবঙ্গে পাঁচ সাংসদের মেয়াদ শেষ, ১০ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন কবে? ভোটের নির্ঘণ্ট ঘোষণা

Last Updated:

রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।

পশ্চিমবঙ্গে পাঁচ সাংসদের মেয়াদ শেষ, ১০ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন কবে?
পশ্চিমবঙ্গে পাঁচ সাংসদের মেয়াদ শেষ, ১০ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন কবে?
কলকাতা: পশ্চিমবঙ্গ ছাড়া মহারাষ্ট্রের সাতটি, ওড়িশার চারটি, তামিলনাড়ুর ছ’টি, অসমের তিনটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের দু’টি, হরিয়ানার দু’টি, হিমাচল প্রদেশের একটি এবং তেলঙ্গানার দু’টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে আগামী ১৬ মার্চ।রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিয়েছেন মৌসম বেনজির নূর। সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। রাজ্যসভার সাংসদ হিসাবে ছ’বছরের মেয়াদ শেষ করবেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যও। এই পাঁচ আসনেই নির্বাচন হবে ১৬ মার্চ।
রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।
বিধানসভার মতো এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বামেরা৷ পশ্চিমবঙ্গের রাজ্যসভার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। রাজ্য বিধানসভার আগে অনুষ্ঠিত হতে চলেছে আরও একটি ভোট৷ ঘোষণা হয়ে গেল ভোটের দিনক্ষণ৷ পশ্চিমবঙ্গে রাজ্যসভায় ফাঁকা হতে চলেছে ৫টি আসন। আসন সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়ক যথাক্রমে ৪টি ও ১টি করে সাংসদ পাবেন৷ যদি অতিরিক্ত প্রার্থী কেউ না দেয় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হবে। এবার প্রশ্ন, রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন কারা? ইতিমধ্যেই নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। সূত্রের খবর, অতীত ‘পারফর্ম্যান্স’কেই আগামীর মাপকাঠি হিসাবে বিবেতনা করতে চাইছে ঘাসফুল শিবির৷ তবে ‘নতুন মুখ’ তুলে আনা নিয়েও জোরদার হয়েছে রাজনৈতিক চর্চা৷ এর মধ্যে দুটি ক্ষেত্রে বারবার বদল হয়েছে সাংসদের মুখ। ২০১৯ সালে লোকসভা ভোটে পরাজিত হয় তৃণমূলের দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নুর ও অর্পিতা ঘোষ। তিন জনকেই রাজ্যসভায় পাঠায় তৃণমূল!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পশ্চিমবঙ্গে পাঁচ সাংসদের মেয়াদ শেষ, ১০ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন কবে? ভোটের নির্ঘণ্ট ঘোষণা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement