advertisement

Shiv Sena: সংসদেও কোণঠাসা উদ্ধব শিবির, শিন্ডে অনুগামী সাংসদকেই দলনেতা বাছলেন স্পিকার

Last Updated:

দলনেতা নির্বাচিত হওয়ার পর রাহুল শেওয়ালে দাবি করেছেন, দলনেতা হিসেবে বিনায়ক রাউতের কাজে দলের অধিকাংশ সাংসদই হতাশ ছিলেন৷

শিন্ডের দাপটে আরও কোণঠাসা উদ্ধব শিবির৷
শিন্ডের দাপটে আরও কোণঠাসা উদ্ধব শিবির৷
#দিল্লি: মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের দাপটে এবার সংসদেও কোণঠাসা উদ্ধব ঠাকরে পন্থীরা৷ একনাথ শিন্ডের দাবি মেনে নিয়ে শিবসেনার নতুন দলনেতা হিসেবে রাহুল শেওয়ালেকে স্বীকৃতী দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
শিবসেনার যে ১৯ জন সাংসদ রয়েছেন, তাঁদের মধ্যে ১২ জনই লোকসভার অধ্যক্ষকে রাহুল শেওয়ালেকে তাঁদের দলনেতা করার অনুরোধ করেছিলেন৷ এই ১২ জন সাংসদের মধ্যে রয়েছেন একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডেও৷ তবে লোকসভায় দলের মুখ্য সচেতক হিসেবে আগের মতোই থাকছেন ভাবনা গাওয়ালি৷
advertisement
advertisement
দলনেতা নির্বাচিত হওয়ার পর রাহুল শেওয়ালে দাবি করেছেন, দলনেতা হিসেবে বিনায়ক রাউতের কাজে দলের অধিকাংশ সাংসদই হতাশ ছিলেন৷ সেই কারণেই স্পিকারকে চিঠি দিয়ে দলনেতা বদলের জন্য আর্জি জানান তাঁরা৷
তবে বিনায়ক রাউত পাল্টা অধ্যক্ষকে চিঠি দিয়ে বিক্ষুব্ধ গোষ্ঠীর কোনও অনুরোধ গ্রহণ না করার কথা জানিয়েছিলেন৷ যদিও তাঁর সেই আপত্তি অধ্যক্ষ মানেননি৷ একনাথ শিন্ডে দাবি করেছেন, বালাসাহেব ঠাকরের আদর্শকে বাঁচিয়ে রাখতেই দলের সাংসদরা তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন৷
advertisement
একনাথ শিন্ডের বিদ্রোহের জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন উদ্ধব ঠাকরে৷ এবার সংসদেও চাপে পড়ে গেলেন উদ্ধব ঠাকরের অনুগামী সাংসদরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shiv Sena: সংসদেও কোণঠাসা উদ্ধব শিবির, শিন্ডে অনুগামী সাংসদকেই দলনেতা বাছলেন স্পিকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement