advertisement

রাফাল অস্ত্রেই শান দিচ্ছেন রাহুল, 'চৌকিদার' স্লোগানেই ভরসা

Last Updated:
#আমেঠি: অস্ত্র - রাফাল দুর্নীতির অভিযোগ। স্লোগান - চৌকিদার চোর হ্যায়। নিশানায় নরেন্দ্র মোদি। নিজের কেন্দ্র অমেঠিতে আক্রমণাত্মক রাহুল গান্ধি। বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী নয়, চৌকিদার বানাও। রাফাল চুরি ধরা পরার পর বলছে আমরা সবাই চৌকিদার ৷’’
রাফাল নিয়ে পালটা চাপ তৈরির কৌশল নিয়েছেন নরেন্দ্র মোদি। রাহুলের চৌকিদার চোর হ্যায়-এর মোকাবিলায় 'ম্যায় ভি চৌকিদার' প্রচার শুরু করেছেন। কিন্তু, সোমবার রাহুল নিজের লোকসভা কেন্দ্র অমেঠিতে গিয়ে বুঝিয়ে দিলেন, তিনি রাফল অস্ত্র ও চৌকিদার স্লোগানেই শান দেবেন।
রাহুল বললেন, ‘‘৫ বছরে অনিল অম্বানি, নীরব মোদি, মেহুল চৌক্সিদের চৌকিদার করেছেন ৫ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা দেশের সবচেয়ে ধনী ১৫ জনের পকেটে গিয়েছে...দেশের জনগণের টাকা লুঠ করেছেন মোদি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অমেঠির। আমরা যা যা করেছি সব কেড়ে নিয়েছেন। আমরা এর দ্বিগুণ ফিরিয়ে দেব ৷’’
advertisement
advertisement
কৃষক সমস্যা থেকে শুরু করে কর্মসংস্থান। এ সব ইস্যুকেও এ দিন নরেন্দ্র মোদির বিরুদ্ধে অস্ত্র করেন রাহুল গান্ধি। এ দিনই অমেঠির রিটার্নিং অফিসার রাহুল গান্ধির মনোনয়ন পত্রে বৈধতা দেন। এক নির্দল প্রার্থী এবং আরও তিন জন, রাহুলের নাগরিকত্বের বৈধতা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নালিশ করেছিলেন। স্ক্রুটিনি করে সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাফাল অস্ত্রেই শান দিচ্ছেন রাহুল, 'চৌকিদার' স্লোগানেই ভরসা
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement