advertisement

Rahul Gandhi: এবার শুরু মোদির রাজ্য গুজরাত থেকে, আবার ভারত জোড়ো যাত্রায় নামছেন রাহুল

Last Updated:
আবারও পথে নামছেন রাহুল গান্ধি৷
আবারও পথে নামছেন রাহুল গান্ধি৷
মুম্বাই: সাংসদ পদ ফিরে পাওয়ার পরই দ্বিতীয় পর্বের ভারত জোড়ো যাত্রায় বেরোচ্ছেন রাহুল গান্ধি৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত থেকে এই যাত্রা শুরু করবেন তিনি৷ শেষ হবে উত্তর পূর্ব ভারতের মেঘালয়ে৷ মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷ তবে কবে থেকে রাহুল দ্বিতীয় দফার পদযাত্রায় পথে নামবেন, তা এখনও জানা যায়নি৷
কয়েক মাসের অপেক্ষার পর অবশেষে সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধি৷ কর্ণাটকে কংগ্রেসের বড় জয়, ইন্ডিয়া জোটের নামে বিরোধী দলগুলি একজোট হওয়ার পর সাংসদ পদ ফিরে পেয়ে কংগ্রেস নেতা এখন আরও আত্মবিশ্বাসী৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে রাহুলের দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের পালে আরও হাওয়া টানতে পারে কি না, তাও দেখার৷
advertisement
শুধু লোকসভা নির্বাচন নয়, তার আগে রাজস্থান, মধ্যপ্রদেশের মতো দুই রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে৷ এর মধ্যে রাজস্থানে ক্ষমতা ধরে রাখার লড়াই কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপি-র হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে রাহুল গান্ধির সামনে৷
advertisement
তাৎপর্যপূর্ণ ভাবে গুজরাতে গত বিধানসভা নির্বাচনে সেভাবে প্রচারে নামতে দেখা যায়নি রাহুল গান্ধিকে৷ কিন্তু এবারে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির রাজ্য সেই গুজরাতকেই ভারত জোড়ো যাত্রা শুরুর জন্য বেছে নিয়েছেন তিনি৷ তার উপর, মোদি পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এই গুজরাতের আদালতের নির্দেশের জেরেই সাংসদ পদ খোয়াতে হয়েছিল তাঁকে৷
advertisement
আবার এই দফার ভারত জোড়ো যাত্রায় উত্তর পূর্ব ভারতকেও রেখেছেন রাহুল গান্ধি৷ উত্তর পূর্ব ভারতকে অনেকদিন ধরেই পাখির চোখ করেছিল বিজেপি৷ কিন্তু সাম্প্রতিক মণিপুরের অশান্তির ঘটনায় উত্তর পূর্বের রাজ্যগুলিতে যথেষ্টই চাপে গেরুয়া শিবির৷ তার উপর উত্তর পূর্বের আর এক রাজ্য মিজোরামেও এ বছরের শেষে বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ সবমিলিয়ে রাহুলের দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রার যাত্রাপথ রাজনৈতিক বিশ্লেষকদের চর্চার জন্য যথেষ্টই রসদ জোগাবে৷
advertisement
প্রথম দফার ভারত জোড়ো যাত্রায় প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন কংগ্রেস নেতা৷ কণ্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন তিনি৷ কর্ণাটকের বিধানসভা নির্বাচনে তার সুফলও পেয়েছিল কংগ্রেস৷ গত বছর সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে শুরু হয়ে এ বছরের ৩০ জানুয়ারি শ্রীনগরে শেষ হয়েছিল রাহুলের ভারত জোড়ো যাত্রা৷ ১৩০ দিনের এই দীর্ঘ যাত্রায় ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৯৭০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: এবার শুরু মোদির রাজ্য গুজরাত থেকে, আবার ভারত জোড়ো যাত্রায় নামছেন রাহুল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement