advertisement

অসুস্থ লালুকে দেখতে এইমসে রাহুল, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

Last Updated:

অসুস্থ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে দেখতে দিল্লির এইমস-এ পৌঁছন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ প্রায় আধ ঘণ্টার এই সাক্ষাৎকারে রাহুল লালুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন ৷

#নয়াদিল্লি: অসুস্থ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে দেখতে দিল্লির এইমস-এ পৌঁছন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ প্রায় আধ ঘণ্টার এই সাক্ষাৎকারে লালুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন কংগ্রেস সভাপতি  ৷
সূত্রের খবর, রাহুল ও লালুর এই সাক্ষাৎকার নিছকই সৌজন্যমূলক নয় ৷  দুই নেতার মধ্যে রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে ৷ তবে দুই নেতার কেউই এই বিষয়ে মুখ খোলেননি ৷
advertisement
advertisement
রবিবার রাহুল গান্ধি এক সভায় প্রধানমন্ত্রী ও বিজেপিকে নিশানা করার পরেই দুই নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
এর আগে অসুস্থ লালুপ্রসাদকে দেখতে বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা, উপেন্দ্র কুশবা, অশ্বিনী চৌবে এইমসে গিয়েছিলেন ৷
advertisement
জানা গিয়েছে,  আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদকে দিল্লি এইমস থেকে পটনা রিমসে পাঠাতে প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অন্যদিকে লালুর ছেলে তেজস্বী বাবার স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে এইমসেই রাখতে চাইছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসুস্থ লালুকে দেখতে এইমসে রাহুল, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
  • 'অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...?

  • বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ?

  • দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement