advertisement

পেট্রোল-ডিজেলের লাগাম টানতে মোদিকে চ্য়ালেঞ্জ রাহুলের

Last Updated:

বিরাটের ফিটনেস চ্যালেঞ্জ হাসিমুখে গ্রহণ করে এবার বিপাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷

#নয়াদিল্লি: বিরাটের ফিটনেস চ্যালেঞ্জ হাসিমুখে গ্রহণ করে এবার বিপাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ শুধু চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই নয় ৷ পাশাপাশি পেট্রোল ডিজেলের বর্ধিত দামে নরেন্দ্র মোদি লাগাম না টানলে দেশে বিক্ষোভের হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধি ৷
বৃহস্পতিবার ট্যুইট করে রাহুল গান্ধি বলেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন ৷ কিন্তু পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কড়া পদক্ষেপ যদি আপনি গ্রহণ না করেন ৷ তাহলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করবে কংগ্রেস ৷ আপনার প্রত্যুত্তরের অপেক্ষায় রইলাম ৷’
Capture
advertisement
advertisement
FuelChallenge হ্যাশট্যাগ দিয়ে এই ট্যুইট রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ৷ যদিও এখনও অবধি প্রধানমন্ত্রীর তরফে কোনও সাড়া মেলেনি ৷
প্রসঙ্গত, এর আগেও জেডিএস নেতা তেজস্বী যাদব দেশজুড়ে কর্মসংস্থান এবং কৃষকদের উন্নয়ন নিয়ে মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ৷ বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে বেশি মাথ না ঘামিয়ে দেশজুড়ে বেড়ে চলা বেকারত্বের প্রতি নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে নির্দেশ দেন তিনি ৷
advertisement
মূলতঃ নিজেকে ফিট রাখা ও দেশবাসীর কাছে ফিটনেসের বার্তা পৌঁছে দিতেই এই চ্যালেঞ্জটা শুরু৷ প্রথমে তিনিই এই চ্যালেঞ্জটা ছুঁড়ে দেন হৃতিক রোশন, বিরাট কোহলি ও সাইনা নেহওয়ালের দিকে৷ একে একে সবাই গ্রহণ করেছেন সেই চ্যালেঞ্জ এবং পাল্টা চ্যালেঞ্জ করেছেন অন্যদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পেট্রোল-ডিজেলের লাগাম টানতে মোদিকে চ্য়ালেঞ্জ রাহুলের
Next Article
advertisement
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের!

  • 'এবার যদি পার্টি টিকিট দেয়...' : দিলীপ

  • কুণালের কটাক্ষের পাল্টা তীব্র জবাব!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement