advertisement

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দেওরিয়া আদালতে

Last Updated:

নজিরবিহীন ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ এখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির রোজ নামচা হয়ে উঠেছে । প্রধানমন্ত্রীকে নীরব ও লোলিত মোদির সাথে তুলনা করে আক্রমণ করেছেন রাহুল

#উত্তরপ্রদেশ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ এখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির রোজ নামচা হয়ে উঠেছে । প্রধানমন্ত্রীকে নীরব ও লোলিত মোদির সাথে তুলনা করে আক্রমণ করেছেন রাহুল । পিএনবি জ্বালিয়াতি কাণ্ডে একজন মূল অভিযুক্ত আরেকজন আইপিএলের দুর্নীতিতে অভিযুক্ত দুজনেই এখন ফেরার । প্রধানমন্ত্রীকে এই দুই দুর্নীতিতে অভিযুক্ত অপরাধীর সাথে তুলনা করায় উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা শালভিমাণী ত্রিপাঠি রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯, ৫০০ ধারায় মানহানির মামলা করেছেন দেওরিয়ার ফার্সট্র্যাক কোর্টে । আগামী ৫ এপ্রিল সেই মামলার শুনানি ।
advertisement
মূলত দিল্লির এক অনুষ্ঠানে রাহুল গান্ধি নীরব, লোলিতের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই আসনে বসিয়ে বলেছেন এখন মোদি মানেই দুর্নীতি । ত্রিপাঠি বলেছেন প্রধানমন্ত্রী সম্বন্ধে এমন ব্যক্তিগত আক্রমণ দেশবাসীর ভাবাবেগকে আঘাত করছে, যা কোনও ভাবেই কাম্য নয় । সেই কারণেই তাঁর বিরুদ্ধে দেওরিয়া আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে ।
advertisement
এ বিষয়ে দেওরিয়ার কংগ্রেস জেলা সম্পাদক আনোয়ার হুসেন বলেছেন আমরা দেশবাসীর কাছে দায়বদ্ধ, কোনও রকমের দুর্নীতি, অনিয়ম দেখলে ভবিষ্যতেও তাঁরা সরব হবেন । এখন যেমন করছি তবে রাজনৈতিক মহল মনে করছে প্রতিদিন নানা ভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ কংগ্রেসের এক রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয় ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দেওরিয়া আদালতে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement