advertisement

দুর্নীতিগ্রস্ত হলে মিলবে না পাসপোর্ট : কেন্দ্র

Last Updated:

এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিনিয়তই পার্সপোট আবেদন করার পদ্ধতিতে হয়েছে আরও সহজ-সরল । কমেছে অনেক জটিলতা, তাই আম আদমিও ভেবেছে নতুন পাসপোর্ট আবেদন করার কথা ।

#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রতিনিয়তই পার্সপোট আবেদন করার পদ্ধতিতে পরিবর্তন এনেছে, পাসপোর্ট আবেদন হয়েছে আরও সহজ-সরল । কমেছে অনেক জটিলতা, তাই আম আদমিও ভেবেছে নতুন পাসপোর্ট আবেদন করার কথা ।
advertisement
কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সুযোগের অপব্যবহার করেছে অনেকেই । এবার সেই অপব্যবহারের ওপর রাশ টানার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার । সূত্র মারফত জানা গেছে  কোনও সরকারি কর্মী বা আধিকারিক দুর্নীতিতে অভিযুক্ত থাকেন বা দুর্নীতিগ্রস্ত হন । সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ভিজিল্যান্স ক্লিয়ারেন্স দেওয়া হবে না । যে সব সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর আছে বা যাঁদের বিরুদ্ধে প্রিভেনশন অ্যাক্টের অধীনে মামলা চলছে তাঁরাও পাসপোর্ট আবেদন করতে পারবেন না ।
advertisement
তবে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে কিছু ক্ষেত্রে এই নিয়মকে শিথিল করা হতে পারে যদি কোনও সরকারি কর্মীকে নিজের বা পরিবারের কোনও সদস্যের অসুস্থতার জন্য বিদেশে যেতে হয়, বা বিদেশে কোনও পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে হয় সে ক্ষেত্রে । তবে প্রতিটি ক্ষেত্রেই আধিকারিকদের সংশ্লিষ্ট দফতরের অনুমতি বাধ্যতামূলক ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতিগ্রস্ত হলে মিলবে না পাসপোর্ট : কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement