advertisement

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির বিমান, একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল, তদন্তের দাবি কংগ্রেসের

Last Updated:

বড়সড় দুর্ঘটনার হাত তেকে রক্ষা পেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিমান ৷ বৃহস্পতিবার দিল্লি থেকে প্রচারের কাজে একটি চার্টার্ড বিমানে কর্ণাটকে যাচ্ছিলেন রাহুল ৷

#নয়াদিল্লি: বড়সড় দুর্ঘটনার হাত তেকে রক্ষা পেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিমান ৷ বৃহস্পতিবার দিল্লি থেকে প্রচারের কাজে একটি চার্টার্ড বিমানে কর্ণাটকে যাচ্ছিলেন রাহুল ৷ সঙ্গে ছিলেন আরও চারজন ৷ কর্ণাটকের হুবলি বিমানবন্দরে নামার আগেই দুর্ঘটনার কবলে পড়ে রাহুলের বিমান ৷
আর কয়েকদিন পরেই কর্ণাটকে ভোট ৷ ২০১৯-এর লোকসভার আগে কর্ণাটক বিধানসভার দিকে তাকিয়ে আছে গোটা ভারতের রাজনৈতিক শিবির ৷ বিজেপি-কংগ্রেস লড়াইয়ের জল মাপা শুরু হবে এই ভোট থেকেই ৷ সে কারণেই উত্তর কানাড়া, দক্ষিণ কানাড়া, কোদাগু ও মাইসোরের কংগ্রেস প্রার্থীদের জন্য প্রচারে যাচ্ছিলেন দলের সেনাপতি ।
advertisement
advertisement
কিন্তু বিমানবন্দরের মাটি ছোঁয়ার আগেই বিগড়ে যায় বিমান ৷ হঠাৎই হু হু করে নেমে যেতে থাকে নীচে ৷ বিমানকর্মীরা জানান, আটোপাইলট মোডটি ঠিক মতেো কাজ করছে না ৷ তার জেরেই প্রবলভাবে কাঁপতে থাকে বিমান ৷ ভয় পেয়ে যান বিমাকর্মীরাও ৷ শেষ পর্যন্ত তিন বারের চেষ্টায় মাটি ছুঁতে সক্ষম হয় সেটি ৷
advertisement
এরপরেই ঘটনার তদন্ত দাবি করে কংগ্রেস ৷ কংগ্রেস নেতা কৌশল বিদ্যার্থী পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ কংগ্রেসের দাবি এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে ৷ তা না হলে আবহাওয়া ও হাওয়ার গতিবেগ সম্পূর্ণ স্বাভাবিক থাকার পরেও কী করে এ রকম দুর্ঘটনা ঘটে ? কেউ ইচ্ছে করে যান্ত্রিক ত্রুটি ঘটিয়ে থাকলে তার উপযুক্ত তদন্ত হওয়া উচিত ৷
advertisement
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযওয়ালা বলেন, ‘‘খুব বড় বিপদের হাত থেকে সকলে বেঁচে ফিরে এসেছেন ৷ বিস্তারিত বিবরণসহ অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কেন এ ধরণে ঘনা ঘটল খতিয়ে দেখতে হবে ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির বিমান, একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল, তদন্তের দাবি কংগ্রেসের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement