advertisement

Radhika Yadav Murder Case: 'ওপেন অ্যান্ড শাট'...রাধিকা যাদব হত্যা মামলার তদন্ত শেষ, চার্জশিটে থাকবে না মৃতার বন্ধুর ভিডিও-বিবৃতি, সাফ জানাল পুলিশ

Last Updated:

এখানেই শেষ নয়, বিষয়টি স্পষ্ট করে পুলিশের ব্যাখ্যা যে, রাধিকার বন্ধু কিংবা অনলাইনে কোনও অভিযোগকারীর বক্তব্য চার্জশিটে যোগ করা হচ্ছে না। ফরেন্সিক এবং সাক্ষ্যমাণের উপর ভিত্তি করেই চার্জশিট দাখিল করা হবে।

Radhika Yadav Murder Case
Radhika Yadav Murder Case
নয়া দিল্লি: রাধিকা যাদব হত্যা মামলাকে রবিবার ওপেন অ্যান্ড শাট কেস বলে আখ্যা দিল গুরগাঁও পুলিশ। সেই সঙ্গে এ-ও জানানো হয়েছে যে, এই হত্যা মামলার তদন্ত বন্ধ করে দিচ্ছে তারা। এখানেই শেষ নয়, বিষয়টি স্পষ্ট করে পুলিশের ব্যাখ্যা, রাধিকার বন্ধু কিংবা অনলাইনে কোনও অভিযোগকারীর বক্তব্য চার্জশিটে যোগ করা হচ্ছে না। ফরেন্সিক এবং সাক্ষ্যমাণের উপর ভিত্তি করেই চার্জশিট দাখিল করা হবে।
এদিকে নিজেকে রাধিকার দীর্ঘদিনের বন্ধু বলে দাবি করে রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও শেয়ার করেছেন হিমাংশিকা সিং নামে এক তরুণী। সেই ভিডিও-য় টেনিস খেলোয়াড় রাধিকার জীবন নিয়ে বক্তব্য রেখেছেন তিনি। রাধিকার বাবা দীপক যাদবের বিরুদ্ধে অভিযোগে মুখরও হয়েছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই পুলিশ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রসঙ্গত পুলিশের কাছে রাধিকার বাবা দীপক যাদব নিজের অপরাধ কবুল করে জানিয়েছেন যে, গত ১০ জুলাই তাঁদের গুরগাঁওয়ের বাড়িতে এই ঘটনা ঘটার দিন তিনেক আগেই খুনের পরিকল্পনা ছকে ফেলেছিলেন তিনি।
advertisement
এদিকে হিমাংশিকা নিজের ভিডিও-য় দাবি করেছেন যে, ”আমি যখন গতকাল ওর বাড়িতে  গিয়েছিলাম, তখন জানলাম যে, গত তিন দিন ধরেই ওকে হত্যার ছক কষা হচ্ছিল। ১০ জুলাই ওর হত্যার কথা একটি খবরের প্রতিবেদন থেকে জানতে পারি। আমি ওর অন্ত্যেষ্টিক্রিয়াতেও গিয়েছিলাম। সেখানেই জানতে পারি, গত তিন দিন ধরে ওর বাবা এই হত্যার ছক কষেছিলেন। সেই কারণে একটি রিভলভারও কিনেছিলেন তিনি।”
advertisement
advertisement
হিমাংশিকা আরও দাবি করেন, “আমি ওর সঙ্গে ছিলাম। আর আমি ওকে খুব ভাল করে চিনি। রাধিকা খুব নম্র-ভদ্র মেয়ে। বিগত ১০ দিন ধরে ওর জীবনটা নরকগুলজার হয়ে উঠেছিল। একপ্রকার হাল ছেড়ে দিয়ে জানিয়েছিল যে, তুমি যেভাবে চাও, আমি সেভাবেই জীবন কাটাতে প্রস্তুত। অথচ ওর বাবা এতটাই উন্মত্ত হয়েছিল যে, এতেও তাঁর কোনও হেলদোল হয়নি।”
advertisement
এখানেই শেষ নয়, রাধিকার এই হত্যার পিছনে তাঁর বাবা দীপকের এক বন্ধুর প্ররোচনা রয়েছে বলেও অভিযোগ হিমাংশিকার। তাঁর দাবি, সব সময় বাবার ওই বন্ধু রাধিকার পোশাক-আশাক, মেক-আপ এবং ইনফ্লুয়েন্সার হওয়ার ইচ্ছার বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করতেন। তবে হিমাংশিকা আরও জানান যে, রাধিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রাইভেট ছিল। আর তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ৬৯ জন। তিনি ইনফ্লুয়েন্সার ছিলেন না।
advertisement
হিমাংশিকার অভিযোগের ভিডিওগুলির জবাবে গুরুগ্রাম পুলিশের মুখপাত্র জানান, ” যে কেউই এই ধরনের দাবি করে ভিডিও রিলিজ করতে পারেন। এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে।” গুরগাঁও পুলিশ পিআরও সন্দীপ কুমার বলেন, ”অভিযুক্ত নিজের অপরাধ কবুল করেছেন। আর হিমাংশিকার ওই ভিডিও বয়ানগুলি আমাদের তদন্তের অংশ নয়। তাই তা চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে না।”
advertisement
সেই সঙ্গে অফিসার এ-ও জানান, অভিযুক্ত দীপকের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, রাধিকাকে খুন করার জন্য কারা তাঁকে প্ররোচনা দিয়েছেন। তার জবাবে একজনের নামও নেননি তিনি। এ নিয়ে পুলিশ ওয়াজিরাবাদ গ্রামে রাধিকার পরিবারের ঘনিষ্ঠ ২০ জন বাসিন্দাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু এহেন কোনও কথাবার্তার কথা স্বীকার করেননি কেউই।
Keywords: Radhika Yadav Murder Case, Gurugram Police, Open and Shut Case, Friend’s Videos
advertisement
Original Link:
https://www.news18.com/india/open-and-shut-gurugram-police-end-radhika-yadav-murder-case-wont-include-friends-videos-9438361.html
Written By: Upasana
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav Murder Case: 'ওপেন অ্যান্ড শাট'...রাধিকা যাদব হত্যা মামলার তদন্ত শেষ, চার্জশিটে থাকবে না মৃতার বন্ধুর ভিডিও-বিবৃতি, সাফ জানাল পুলিশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২ এপ্রিল, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement