advertisement

দুঃসংবাদ! পুজোর ঠিক আগেই প্রায় ২ সপ্তাহ বন্ধ থাকবে পুরী স্টেশনে রেল চলাচল

Last Updated:

এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, এই সংস্কারের পর কোল নলচে বদলে যাবে পুরী স্টেশনের ৷ আর সেই কারণেই ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল ৷

#ভুবনেশ্বর: পুজোর আগে ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য চরম দুঃসংবাদ ৷ ১২দিনের জন্য বাতিল হবে পুরীর একাধিক ট্রেন ৷ সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে ৷ পুজোর ঠিক আগে এই খবরে মাথায় হাত পর্যটকদের ৷
রেল সূত্রে খবর, সংস্কার করা হবে এই পুরী স্টেশনের ৷ সে কারণেই প্রায় দু’সপ্তাহ বন্ধ থাকবে ট্রেন চলাচল ৷ জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংস্কারের কাজ ৷ প্রধানত ইয়ার্ডের নক্সা, সিগন্যালিং ব্যবস্থা, ওভারহেডের তার, প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি এই সব কিছুরই পরিবর্তন করা হবে ৷ বর্তমানে ২২ কোচের ট্রেন দাঁড়াতে এই প্ল্যাটফর্মগুলিতে অসুবিধা হয়। তবে এই কাজের পর ২৬ কোচের ট্রেন দাঁড়াতেও কোনও অসুবিধা হবে না।
advertisement
advertisement
এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, এই সংস্কারের পর কোল নলচে বদলে যাবে পুরী স্টেশনের ৷ আর সেই কারণেই ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল ৷ তবে ছাড় দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে ৷ রেল জানিয়েছে, হাওড়া-পুরী এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, শ্রী জগন্নাথ এক্সপ্রেস, পুরী- আনন্দবিহার নীলাচল এক্সপ্রেস, পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস আগের সময় মেনেই। রেলের তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে কিছু ট্রেন ভুবনেশ্বর ও কিছু ট্রেন নিকটবর্তী স্টেশন পর্যন্ত চালানো হবে। তবে কোনও ট্রেনই টানা বাতিল থাকছে না।
advertisement
কিন্তু রেলের আশ্বাসের পরেও কমছে না যাত্রী বিক্ষোভ ৷ চার মাস আগে থেকে বুকিং করা টিকিট এখন ক্যানসেল হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে পর্যটকদের ৷ অনেকের আবার টিকিটের পাশাপাশি হোটেল বা গাড়ির বুকিংও হয়ে গিয়েছে ৷ পুজোর আগে তাই এ ধরনের খবরে ক্ষোভ ছড়িয়েছে যাত্রী মহলে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুঃসংবাদ! পুজোর ঠিক আগেই প্রায় ২ সপ্তাহ বন্ধ থাকবে পুরী স্টেশনে রেল চলাচল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement