advertisement

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ২২,০০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি

Last Updated:

মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ও এই রাজ্যে জ্বালানির উপর সবচেয়ে বেশি VAT নেওয়াও হয়ে থাকে । মহারাষ্ট্রে পেট্রোলে VAT-এর হার প্রতি লিটার ৩৯.১২ শতাংশ

#মুম্বই: কমছে টাকার দাম । প্রতিনিয়ত রেকর্ড ভেঙে আন্তর্জাতিক বাজারে মহার্ঘ হচ্ছে অপরিশোধিত তেল । অতিরিক্ত ডলার গুনতে গিয়ে কেন্দ্রের বিদেশী মুদ্রার ভাড়ার তলানিতে । কিন্তু এরই মধ্যে প্রায় ২২,৭০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি, একটি রিপোর্টে এমনই জানা গিয়েছে ।
আজও রেকর্ড পতন হয়ে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৭২.৮৮ টাকা । মঙ্গলবারেও বেড়েছে ডলার প্রতি অপরিশোধিত তেলের দাম । সেনসেক্সও পড়েছে প্রায় ১.৩৯ শতাংশ হারে । এই সবকিছুর মধ্যেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে বেশ খানিকটা অর্থনৈতিক লভ্যাংশের মুখ দেখবে রাজ্যগুলি, SBIএর একটি গবেষণায় এমনই তথ্য তুলে ধরা হয়েছে । চলতি অর্থবছরে নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় ২২,৭০০ কোটি টাকা অতিরিক্ত লাভ করতে পারে রাজ্যগুলি ।
advertisement
advertisement
অপরিশোধিত তেলের দাম ১ ডলার করে বাড়লে ১৯টি রাজ্যের জন্য লাভের অঙ্কটা গড়ে প্রায় ১,৫১৩ টাকা । এক্ষেত্রে কর রাজস্ব থেকে সর্বাধিক লাভ করতে পারে মহারাষ্ট্র(প্রায় ৩,৩৮৯টাকা) ও গুজরাত (২,৮৪২ টাকা ) । মার্চ মাস থেকেই নয়াদিল্লিতে পেট্রোলের দাম বৃদ্ধির হার ৫টাকা ৬০ পয়সা ও ডিজেলের দাম ৬টাকা ৩১ পয়সা হারে বেড়েছে । মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ও এই রাজ্যে জ্বালানির উপর সবচেয়ে বেশি VAT নেওয়াও হয়ে থাকে । মহারাষ্ট্রে পেট্রোলে VAT-এর হার প্রতি লিটার ৩৯.১২ শতাংশ।
advertisement
এই অপ্রত্যাশিত লাভের কারণে রাজ্যের রাজস্ব ঘাটতি ১৫-২০ শতাংশে কমতে পারে, যদি অন্য সবকিছু অপরিবর্তিত থাকে,এমনই জানানো হয়েছে ওই রিপোর্টে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জ্বালানির মূল্যবৃদ্ধিতে ২২,০০০ কোটি টাকা লাভের মুখ দেখতে পারে রাজ্যগুলি
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement