advertisement

সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

Last Updated:

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজস্থানের মুখ্যন্ত্রী অশোক গেহলট একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন, প্রিয়াঙ্কা বঢরা গান্ধিকে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করল কংগ্রেস৷ চলতি বছরের পয়লা ফেব্র‌ুয়ারি থেকেই দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নিয়ে নেবেন প্রিয়াঙ্কা৷

# নয়াদিল্লি: অনেক দিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেসের অন্দরে ও বাইরে৷ বারবারই সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ এ বার সব জল্পনা থামিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন রাজীব গান্ধি ও সনিয়া গান্ধির কন্যা প্রিয়াঙ্কা বঢরা৷ তাঁকে কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে৷
কংগ্রেসের সাংবাজিক বিবৃতি কংগ্রেসের সাংবাদিক বিবৃতি
লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের মতো রাজ্যের গুরুদায়িত্ব দেওয়া হল প্রিয়াঙ্কাকে৷ রাজনৈতিক মহলের মতে, প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিয়ে বিজেপি-র অন্যতম মুখ তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস৷
advertisement
কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজস্থানের মুখ্যন্ত্রী অশোক গেহলট একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন, প্রিয়াঙ্কা বঢরা গান্ধিকে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করল কংগ্রেস৷ চলতি বছরের পয়লা ফেব্র‌ুয়ারি থেকেই দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নিয়ে নেবেন প্রিয়াঙ্কা৷ পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বে থাকছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement