advertisement

সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনী অনুষ্ঠান শুরু, নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Last Updated:

দেশকে ঔপনিবেশিক চিন্তা ও ভাবধারা থেকে বার করে আনতে হবে, এই মূলমন্ত্রকে মাথায় রেখে নতুন করে প্রশাসনিক এলাকা নির্মিত হয়েছে ভারতে৷

নেতাজির মূর্তির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নেতাজির মূর্তির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
#নয়াদিল্লি: সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানের প্রাথমিক কার্যক্রম শুরু হল বৃহস্পতিবার সন্ধ্যায়৷ সেখানেই প্রথম অনুষ্ঠান হিসাবে ইন্ডিয়া গেটে সদ্য স্থাপিত নেতাজির মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ইন্ডিয়া গেটেই হলোগ্রাম মূর্তি ছিল, সেখানেই স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হল৷ বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতাজিকে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান৷
দেশকে ঔপনিবেশিক চিন্তা ও ভাবধারা থেকে বার করে আনতে হবে, এই মূলমন্ত্রকে মাথায় রেখে নতুন করে প্রশাসনিক এলাকা নির্মিত হয়েছে ভারতে৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মাধ্যমে বদলে গিয়েছে দিল্লির প্রশাসনিক এলাকার চেহারা৷ রাজপথের নাম পাল্টে করা হতে চলেছে কর্তব্য পথ৷ এক নতুন ভারতের অঙ্গীকারে এই নবনির্মিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী৷ এর ফলে পাল্টে যাচ্ছে দিল্লির প্রশাসনিক এলাকার চেহারা৷
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক প্রকল্প উদ্বোধনের মুহূর্তে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে৷ বলিউডের গায়ক মোহিত চৌহান বলেছেন, এটি একটি অসাধারণ উদ্যোগ৷ দেশের স্বাধীনতার যোদ্ধাদের আমাদের সব সময় এ ভাবেই শ্রদ্ধা জানানো উচিত৷ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, দেশের মানুষের উন্নয়নে সবসময় নিয়োজিত থাকা আমাদের একান্ত কর্তব্য৷
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক কর্মসূচি রয়েছে৷ প্রধানমন্ত্রী প্রথমে ইন্ডিয়া গেটের উদ্বোধন করেছেন৷ তার পর তিনি গিয়েছিলেন নবনির্মিত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের একটি প্রদর্শনীতে৷ তার পর তিনি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণে কর্মরত কর্মীদের সঙ্গে দেখা করেন৷ তিনি জানিয়েছেন, যে শ্রমজীবীরা সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নির্মাণে কাজ করেছেন, ২৬ জানুয়ারির প্যারেডে তিনি তাঁদের আমন্ত্রণ জানাবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনী অনুষ্ঠান শুরু, নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement