advertisement

Ram Nath Kovind: 'সংসদ গণতন্ত্রের মন্দির', স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণে বললেন রাষ্ট্রপতি

Last Updated:

নতুন তিনটি কৃষি আইন নিয়েও মুখ খুলেছেন রাষ্ট্রপতি৷ কৃষকদের অন্নদাতা বলে উল্লেখ করে রাষ্ট্রপতি দাবি করেন, নতুন তিনটি আইনই কৃষকদের আর্থিক ক্ষমতায়ণে আরও সাহায্য করবে (Ram Nath Kovind)৷

#দিল্লি: সংসদ দেশের গণতন্ত্রের মন্দির৷ স্বাধীনতা দিবসের আগের দিন দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ কথাই মনে করিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সরকার- বিরোধী চাপানউতোরে সংসদের বাদল অধিবেশনের প্রায় গোটাটাই ভেস্তে গিয়েছে৷ তার পরে এই প্রথম দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়েই সংসদের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিলেন রামনাথ কোবিন্দ৷ রাষ্ট্রপতি একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, মানুষের স্বার্থে আলোচনা করার সর্বোচ্চ মঞ্চ হল দেশের সংসদ৷
৭৫ তম স্বাধীনতা দিবসের আগের দিন দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রসঙ্গও তুলেছেন রাষ্ট্রপতি৷ করোনায় অসংখ্য মানুষের প্রাণহানিতেও শোকপ্রকাশ করেন তিনি৷ রামনাথ কোবিন্দ দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন, করোনার বিপদ এখনও কাটেনি৷ ফলে আগের মতোই যাবতীয় সতর্কতা অবলম্বন করেই চলতে হবে৷
এর পাশাপাশি নতুন তিনটি কৃষি আইন নিয়েও মুখ খুলেছেন রাষ্ট্রপতি৷ কৃষকদের অন্নদাতা বলে উল্লেখ করে রাষ্ট্রপতি দাবি করেন, নতুন তিনটি আইনই কৃষকদের আর্থিক ক্ষমতায়ণে আরও সাহায্য করবে৷ কারণ তিনটি আইন কৃষকদের তাঁদের ফলানো ফসলের আরও বেশি দাম পেতে সাহায্য করবে৷
advertisement
advertisement
নির্দিষ্ট সময়ের দু' দিন আগেই বুধবার রাজ্যসভা এবং লোকসভার বাদল অধিবেশন শেষ করে দিতে হয়েছে৷ কারণ পেগাসাস সহ বিভিন্ন ইস্যুতে সংসদের উভয় কক্ষেই সরকারের প্রবল বিরোধিতায় নামে বিরোধী দলগুলি৷ তারই মধ্যে বিমা ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধিতে ছাড় দেওয়ার জন্য প্রয়োজনীয় বিলও পাস করিয়ে নিয়েছে সরকার৷
রামনাথ কোবিন্দ এ দিন বলেন, স্বাধীনতার সময়ে অনেকেই ভেবেছিলেন, ভারতে হয়তো গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী হবে না৷ রামনাথ কোবিন্দ বলেন, 'যাঁরা এরকম ভেবেছিলেন, তাঁরা বুঝতে পারেননি যে প্রাচীন কাল থেকেই ভারতেের মাটিতে গণতন্ত্রকে লালন পালন করা হয়েছে৷ আধুনিক যুগেও ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে পশ্চিমী দেশগুলির থেকে এগিয়ে রয়েছে ভারত৷ দেশের মানুষের বুদ্ধি, বিবেচনার উপরে আস্থা রেখেছিলেন ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাণ পুরুষরা৷ দেশের মানুষও সেই বিশ্বাসকে মর্যাদা দিয়ে মজবুত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলেছে৷ আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বেছে নিয়েছি৷ তাই সংসদ আমাদের কাছে গণতন্ত্রের মন্দির৷ মানুষের উন্নতির স্বার্থে যাবতীয় বিষয় নিয়ে তর্ক, বিতর্ক, আলোচনা করার জন্য সংসদই সর্বোচ্চ মঞ্চ৷ ' সংসদ যে নতুন ভবনে স্থানান্তারিত হবে, সেটিও ভারতীয়দের কাছে গর্বের বিষয় বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Nath Kovind: 'সংসদ গণতন্ত্রের মন্দির', স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণে বললেন রাষ্ট্রপতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement