advertisement

বেআইনি কসাইখানা ও গরু পাচার বন্ধে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ যোগীর

Last Updated:

শপথ গ্রহণের দু’দিনের মধ্যেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হলেন নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

#লখনউ: শপথ গ্রহণের দু’দিনের মধ্যেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হলেন নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ অবিলম্বে বেআইনী কসাইখানা ও গরু পাচার বন্ধের জন্য রাজ্য পুলিশকে অ্যাকশন প্ল্যান তৈরির কড়া নির্দেশ দিলেন যোগী ৷ কিন্তু রাজ্যের শীর্ষ প্রশাসনিক প্রধান যোগী আদিত্যনাথের এই নির্দেশে তৈরি হয়েছে বিভ্রান্তি ৷
কসাইখানা বন্ধে কি অ্যাকশন প্ল্যান তৈরি করবে পুলিশ, সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷ রাজ্যের হাতে গোণা কিছু কসাইখানা ছাড়া অধিকাংশই আইনি অনুমতিপত্র রয়েছে ৷ কিধরনের কসাইখানা বন্ধ করা হবে তাও নির্দিষ্ট করে বলা হয়নি ৷
নির্বাচনের আগে দুগ্ধ শিল্প ক্ষতির মুখে পড়ছে এই যুক্তিতে গরুপাচার বন্ধ করতে চেয়েছিল বিজেপি ৷ রাজ্যে নির্বাচনী প্রচারের সময় বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, ক্ষমতায় এলে সমস্ত কসাইখানা বন্ধ করে দেওয়া হবে ৷
advertisement
advertisement
অন্যদিকে, কসাইখানা নিয়েই উত্তপ্ত উত্তরপ্রদেশ ৷ তার মধ্যে যোগীর এই ঘোষণায় পরিস্থিতির আরও অবনতি হবে বলে মত বিরোধীদের ৷
মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতি হাথরাসে একের পর এক মাংসের দোকানে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয় ৷ এই তাণ্ডবে ভস্মীভূত প্রায় তি্নটি মাংসের দোকান ৷ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷
advertisement
গত ২১ মার্চ অর্থাৎ মঙ্গলবার উত্তরপ্রদেশের কোমলগান্ধার অঞ্চলে একটি বেআইনি কসাইখানা সিল করে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ রাজ্যের প্রশাসনের নির্দেশেউ জৈঠপুরা পুলিশ স্টেশন ওই কসাইখানাটি সিল করে দেয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেআইনি কসাইখানা ও গরু পাচার বন্ধে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ যোগীর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement