advertisement

কসাইখানায় ভাঙচুর, দোকানে আগুন ধরিয়ে দিল গো-রক্ষাবাহিনী

Last Updated:

কসাইখানা নিয়ে উত্তপ্ত উত্তরপ্রদেশ ৷

#হাথরাস: কসাইখানা নিয়ে উত্তপ্ত উত্তরপ্রদেশ ৷ মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের হাথরাসে একের পর এক মাংসের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গো-রক্ষা বাহিনীর বিরুদ্ধে ৷
নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শপথের পর দু-দিন কাটতে না কাটতেই এমন ঘটনায় বিরোধীরা গেরুয়া বাহিনীর সমালোচনায় মুখর ৷ বিজেপি ক্ষমতায় আসার পর ইউপি-এর বাসিন্দাদের একাংশ কসাইখানা বন্ধ করে দেওয়ার পক্ষে জোরালো দাবি তুলেছে ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতি হাথরাসে একের পর এক মাংসের দোকানে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয় ৷ এই তাণ্ডবে ভস্মীভূত প্রায় তি্নটি মাংসের দোকান ৷ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷
advertisement
advertisement
গত ২১ মার্চ অর্থাৎ মঙ্গলবার উত্তরপ্রদেশের কোমলগান্ধার অঞ্চলে একটি বেআইনি কসাইখানা সিল করে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ রাজ্যের প্রশাসনের নির্দেশেউ জৈঠপুরা পুলিশ স্টেশন ওই কসাইখানাটি সিল করে দেয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কসাইখানায় ভাঙচুর, দোকানে আগুন ধরিয়ে দিল গো-রক্ষাবাহিনী
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement