advertisement

রিপোর্টে ভুল হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু! ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় মহারাষ্ট্র

Last Updated:

 সোনোগ্রাফি রিপোর্ট ভুল হওয়ায় মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলার ৷

#মুম্বই:   সোনোগ্রাফি রিপোর্ট ভুল হওয়ায় মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলার ৷ মহারাষ্ট্রের থানে এলাকার ঘটনা ৷  ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে ৷  শনিবার অভিযুক্ত  ডাক্তারের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে ৷
জানা গিয়েছে, থানে এলাকায় একটি  সোনোগ্রাফি কেন্দ্র চালাতেন অভিযুক্ত ৷ সেখানেই ২০২১ সালের মার্চ- এপ্রিল মাসে সোনোগ্রাফি করেন এক অন্তসত্ত্বা মহিলা ৷  গর্ভাবস্থায় কিছু শারীরিক সমস্যার কারণেই সোনোগ্রাফি করিয়েছিলেন তিনি ৷
advertisement
কিন্তু, সোনোগ্রাফি রিপোর্টে ভুল ছিল বলে দাবি করেছে মহিলার পরিবার ৷  সোনোগ্রাফি রিপোর্টে বলা হয়, মহিলার শরীরে ভ্রুণের বৃদ্ধি স্বাভাবিক নয় ৷ তাই গর্ভস্থ শিশুকে স্বাভাবিক ভাবে জন্ম দেওয়া যাবে না ৷ এই রিপোর্টের ভিত্তিতেই গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয় তাঁকে ৷ কিন্তু গর্ভপাতের ওষুধ খেয়েই মৃত্যু হয় ওই মহিলার ৷
advertisement
মৃত মহিলার বয়স ২৮ বছর বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রিপোর্টে ভুল হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু! ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় মহারাষ্ট্র
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement