advertisement

NRC অসম : এই ব্যক্তিই সামলেছেন অসমের গুরুদায়িত্ব, জেনে নিন তাঁর সম্বন্ধে

Last Updated:

Assam NRC এর মত কঠিনতম কাজ সম্পন্ন করার জন্য তিনি বিশেষ কৃতিত্বের দাবি রাখেন

#অসম: অসমে এনআরসি বা ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেন আপডেট করার মত গুরু দায়িত্ব পালনে যার নিরলস পরিশ্রম রয়েছে, তিনি আর কেউ নন অসমের প্রিন্সিপ্যাল সেক্রেটারি প্রতীক হাজেলা ৷ এই কঠিনতম কাজ সম্পন্ন করার জন্য তিনি বিশেষ কৃতিত্বের দাবি রাখেন ৷ প্রতীক এই গুরুত্বপূর্ণ কাজের জন্য কোয়াডিনেটরের ভূমিকা পালন করেছেন ৷ এর আগ ৩১ ডিসেম্বর ২০১৭ সালের খসড়া তালিকা অনুযায়ী ৩.২৯ কোটি মানুষের মধ্যে মাত্র ১.৯ কোটি মানুষকে বৈধ ভারতীয় নাগরিক বলে মনে করা হচ্ছে ৷
আসুন একবার জেনে নেওয়া যাক প্রতীক হাজেলা সম্বন্ধে ৷ ৪৮ বছরের প্রতীক ১৯৯৫ সালের ব্যাচের আইএএস অফিসার ৷ মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা ৷ ছোটবেলা ও লেখাপড়া তাঁর সেখানেই ৷ হাজেলা অসম-মেঘালয়ের প্রশাসনের উচ্চ প্রর্যায়ে আসীন ৷ ১৯৯২ সালে আইআইটি দিল্লি থেকে বিটেক পাশ করেছিলেন তিনি ৷
advertisement
advertisement
৩০ জুলাই ২০১৮ পেশ করা দ্বিতীয় তথা শেষ খসড়ায় প্রকাশিত হয়েছে সেখানে ৩.২৯ মোট জনসংখ্যার ২.৯০ কোটি বৈধ নাগরিক হিসাবে উল্লেখ করা হয়েছে ৷ চূড়ান্ত খসড়ায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম নেই ৷ মঙ্গলবার সুপ্রিমকোর্ট জানিয়েছে সে ৪০ লক্ষ মানুষের নাম চূড়ান্ত খসড়ায় নেই তাঁদের বিরুদ্ধে কোনও রকমের আইনি পদক্ষেপ নেওয়া হবেনা ৷
advertisement
সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১৯৭১ সালের ৩১ জুলাই জনগণনাকে সামনে রেখে এই কঠিন কাজে তাঁকে নামতে হয়েছিল যেখানে প্রতিটি গন্ডগোলের অভিযোগ করা হয়েছে ৷ সেখান থেকে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে জনগণনার কাজ একাধিকবার, একাধিক ভাবে, একাধিক দলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে ৷ প্রতিটি পর্যায়ে প্রতিটি বিশেষজ্ঞের অধীনে ছিল এক একটি দল ৷ একবার নয় কাজ করার আগে বহুবার খতিয়ে দেখা হয়েছে প্রতিটি তথ্য ও তথ্যসূত্র ৷
advertisement
তবুও তাঁর কাজ শেষে প্রশ্ন চিহ্ন উঠেছে বিস্তর ? সারা দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন ৷ তবে প্রতীক হাজেলা যে একটি গুরু দায়িত্ব সামলেছেন সেই বিষয়ে কোনও সন্দেহই সন্দেহ নয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NRC অসম : এই ব্যক্তিই সামলেছেন অসমের গুরুদায়িত্ব, জেনে নিন তাঁর সম্বন্ধে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement