advertisement

Prashant Kishor on election results: পাঁচ রাজ্যের ফলে ২০২৪-এর আভাস? মোদির তত্ত্ব খারিজ করলেন প্রশান্ত কিশোর

Last Updated:

২০১৭-র তুলনায় প্রায় পঞ্চাশটি আসন কমলেও উত্তর প্রদেশে ২৭৩টি আসন পেয়েছে বিজেপি (Election Results 2022)৷

মোদির তত্ত্ব খারিজ করলেন প্রশান্ত কিশোর৷
মোদির তত্ত্ব খারিজ করলেন প্রশান্ত কিশোর৷
#কলকাতা: পাঁচ রাজ্যের নির্বাচনের (Election Results 2022) ফল দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনেও বিজেপি-র নিশ্চিত জয়ের পূর্বাভাস দিচ্ছে এই ফল৷ যদিও নরেন্দ্র মোদির এই তত্ত্ব খারিজ করে দিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ বরং ভোট কুশলীর দাবি, লোকসভা নির্বাচনে কী হবে তা ২০২৪-এই ঠিক হবে৷ কোনও রাজ্য নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নয়৷ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'সাহেব' বলেও কটাক্ষ করেছেন প্রশান্ত কিশোর৷
ট্যুইটারে প্রশান্ত কিশোর লিখেছেন, 'ভারতের জন্য যে লড়াই তা ২০২৪-এই হবে এবং তখনই তার ফল নির্ধারিত হবে, কোনও রাজ্যের নির্বাচনের ফলে নয়৷ সাহেব এটা ভাল ভাবেই জানেন৷ সেই কারণেই বিধানসভা ভোটের ফল নিয়ে এই উন্মাদনা তৈরি করে বিরোধীদের উপরে মনস্তত্ত্বিক চাপ তৈরির কৌশল নিয়েছেন তিনি৷ এই মিথ্যে প্রচারের ফাঁদে পড়বেন না বা অংশ হবেন না৷'
advertisement
advertisement
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের ভোটকে সেমি ফাইনাল হিসেবে ধরা হচ্ছিল৷ ২০১৭-র তুলনায় প্রায় পঞ্চাশটি আসন কমলেও উত্তর প্রদেশে ২৭৩টি আসন পেয়েছে বিজেপি৷
advertisement
উত্তরাখণ্ড, মণিপুরেও জয়ী হয়েছে বিজেপি৷ গোয়াতেও সরকার গড়তে চলেছে তারা৷ এই ফলেই উৎফুল্ল বিজেপি শিবির ধরে নিয়েছে ২০২৪-এর অর্ধেক কাজ এখনই হয়ে গেল৷ অন্তত প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট৷
বিরোধীদের মতোই প্রশান্ত কিশোর এই দাবির সঙ্গে সহমত নন৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়ও প্রশান্ত কিশোর পূর্বাভাস দিয়েছিলেন, বিজেপি তিন অঙ্কে পৌঁছবে না৷ শেষ পর্যন্ত তাঁর কথাই মিলে গিয়েছিল৷
advertisement
মাঝে কিছু দিন তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার দূরত্ব নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ যদিও দু'দিন আগে তৃণমূলের সাংগঠনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের উপস্থিতি সেই জল্পনায় জল ঢেলেছে৷ তৃণমূলের হয়ে বিরোধীদের মধ্যে সমন্বয় সাধনের ভূমিকাও নিতে গিয়েছে প্রশান্ত কিশোরকে৷ পাঁচ রাজ্যের ফলে বিজেপি শিবির যতই উৎফুল্ল হোক না কেন, প্রশান্ত কিশোর যে এখনই হাল ছাড়ছেন না, তা স্পষ্ট করে দিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor on election results: পাঁচ রাজ্যের ফলে ২০২৪-এর আভাস? মোদির তত্ত্ব খারিজ করলেন প্রশান্ত কিশোর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement