advertisement

Tripura ByPolls|| উত্তপ্ত ত্রিপুরা! পুলিশ কর্মীর পেটে চালানো হল ছুরি, নেপথ্যে কারা?

Last Updated:

Tripura ByPolls|| স্ত্রী সীমারানি সাহার অভিযোগ, এদিন সকালে ডিউটিতে যাওয়ার আগে সমীরবাবু ভোট দিতে যাচ্ছিলেন স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রেই৷ সেই সময়ে তাঁকে রাস্তায় ঘিরে ধরে বেশ কয়েকজন৷

আক্রান্ত পুলিশকর্মী
আক্রান্ত পুলিশকর্মী
আবীর ঘোষাল, আগরতলা: আজ, বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন। ভোটগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই বিশৃঙ্খলার অভিযোগ৷ আহত পুলিশ কর্মী সমীর সাহা। অভিযোগ, তাঁর পেটে ছুরি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। তাঁর স্ত্রী সীমারানি সাহার অভিযোগ, এদিন সকালে ডিউটিতে যাওয়ার আগে সমীরবাবু ভোট দিতে যাচ্ছিলেন স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রেই৷ সেই সময়ে তাঁকে রাস্তায় ঘিরে ধরে বেশ কয়েকজন৷ বলা হয়, ভোট দিতে যাওয়া যাবে না৷ এরপরেই শুরু হয় তর্কাতর্কি, ধাক্কাধাক্কি। সেই সময় সমীরবাবুর পেটে ছুরি মারা হয়৷ গুরুতর আহত অবস্থায় সমীর সাহাকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে৷ সেখানেই তার অপারেশন চলছে।
হামলার অভিযোগ উঠেছে সাংবাদিকদের উপর হামলারও৷  বিভিন্ন ভিডিও এবং প্রতিবেদনে উল্লেখ, বিজেপি কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্র দখল করছেন এবং সাংবাদিকদের উপর নির্বিচারে হামলা করছেন। বিজেপি-সমর্থিত গুন্ডারাও ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। চার কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে আগরতলা কেন্দ্রে ছয় জন, টাউন বরদোয়ালি কেন্দ্রে ছয় জন এবং সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে ৫ জন করে প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন (Tripura Bypolls)। তাও রয়েছে আতঙ্ক৷
advertisement
আরও পড়ুন: ত্রিপুরায় আজ চার কেন্দ্রে ২২ প্রার্থীর লড়াই
 আগরতলা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এবং বিজেপির অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কংগ্রেসের প্রার্থী আশিস সাহা ৷ ফলে এই দুই কেন্দ্র নিয়ে আগ্রহ দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
এই নির্বাচনে সর্বমোট ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরাও। রাজ্যের চার কেন্দ্রের জন্য চালু করা হয়েছে ভোটার হেল্পলাইন। ফোনে ও হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ। সাহায্য চাওয়া যাবে নির্বাচন সংক্রান্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura ByPolls|| উত্তপ্ত ত্রিপুরা! পুলিশ কর্মীর পেটে চালানো হল ছুরি, নেপথ্যে কারা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement