advertisement

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ২৫ জন ছাত্রকে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আপ্পা রাও-এর বাড়ি ও অফিসে বাঙচুর করার অভিযোগে ২৫ জন ছাত্রকে গ্রেফতার করল পুলিশ ৷

#হায়দরাবাদ: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আপ্পা রাও-এর বাড়ি ও অফিসে বাঙচুর করার অভিযোগে ২৫ জন ছাত্রকে গ্রেফতার করল পুলিশ ৷ বুধবার রোহিত ভেমুলার মৃত্যুর প্রতিবাদে সহ-উপাচার্যের ঘর ঘেরাও  করে  ছাত্ররা  ৷ দু’মাস পর ফের আপ্পা রাওকে তাঁর পদে ফিরিয়ে আনার প্রতিবাদে সহ-উপাচার্যের ঘর ঘেরাও করে ছাত্ররা ৷ এরপর ক্যাম্পসে চত্বরে বেশি পুলিশ মোতায়ন করার একটি লিখিত আবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে  ৷ কোনও মিডিয়া, রাজনৈতিক দলকে আপাতত বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ আগামী ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ প্রসঙ্গত, রোহিত ভেমুলার ইস্যুতে মঙ্গলবার ফের একবার উত্তপ্ত হয়ে উঠে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ৷ সঠিক বিচারের দাবিতে পড়ুয়ারাদের  ‘আজাদি’র স্লোগান দিতে শোনা যায় ৷ রোহিতের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আপ্পা রাও দু’মাসের ছুটিতে ছিলেন ৷ মঙ্গলবার তিনি তাঁর অফিস যোগ করেন ৷  তাই শুধু রোহিত ভেমুলাই নয়, আপ্পা রাওকে সহ-উপাচার্য পদে ফেরানোর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পড়ুয়ারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ২৫ জন ছাত্রকে গ্রেফতার করল পুলিশ
Next Article
advertisement
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের!

  • 'এবার যদি পার্টি টিকিট দেয়...' : দিলীপ

  • কুণালের কটাক্ষের পাল্টা তীব্র জবাব!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement