Live অ্যারেস্ট! News18-এর পর্দায় দোষী, সরাসরি তাকে গ্রেফতার করল পুলিশ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
১জানুয়ারি হোটেলের ঘর থেকে সরবজিতের দেহ উদ্ধারের পর থেকেই তার খুনির খোঁজ চালাচ্ছিল পুলিশ
#চণ্ডীগড়: বান্ধবীকে গলা টিপে খুন৷ নিউজ চ্যানেলে এসে লাইভ অনুষ্ঠানে দোষ স্বীকার তরুণের৷ আর সেখান থেকেই তাকে গ্রেফতার করল পুলিশ৷ এবং পুরোটাই ঘটল ক্যামেরার সামনে৷ টানটান উত্তেজনায় দর্শক দেখল স্বীকারোক্তি ও গ্রেফতার পর্ব৷ অভিযুক্ত নিজেই এসেছিলেন টিভি চ্যানেলে৷ কারণ তিনি অনুতপ্ত ছিলেন এই দুর্ঘটনার পর থেকেই৷ তাই তো সরাসরি টিভির অনুষ্ঠানে এসেই নিজের দোষ কবুল করলেন তিনি৷ টিভিতে তার বয়ান শোনা মাত্রই সংবাদ মাধ্যমের দফতরে হাজির হয় পুলিশ৷ লাইভ অনুষ্ঠানেই অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে পুলিশ৷
ঘটনাটি চণ্ডীগড়ের৷ NEWS18-এর অফিসেই ঘটে এই ঘটনা৷ মনিন্দরের সঙ্গে সম্পর্ক ছিল সরবজিৎ কৌরের সঙ্গে৷ বছর শেষে ৩১শে ডিসেম্বর একান্তে সময় কাটাতে তারা দু’জনে একটি হোটেলে যান৷ বান্ধবী অন্য কারও সঙ্গে প্রেম করছেন, এমন সন্দেহ ছিল মনিন্দরের৷ তার যখন একসঙ্গে ছিলেন তখনও সন্দেহজনক কোনও ব্যক্তির ফোন আসে বান্ধবীর কাছে৷ এতেই খুব বিরক্ত হয় মনিন্দর৷ তারপরই শুরু হয় ঝড়গা৷ সেখান থেকে পরিস্থিত এমন পর্যায়ে পৌঁছয় যে রাগে সরবজিতে গলা টিপে তাকে খুন করেন তাকে৷ এরপরই ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালান তিনি৷ NEWS18 চণ্ডীগড়ের স্টুডিওয়ে বসে এই গোটা বিবরণটি দিলেন মনিন্দর৷
advertisement
#Breaking: News18 के स्टूडियों में हत्या के आरोपी ने कबूला जुर्म, पुलिस ने स्टूडियों में आकर किया गिरफ्तार@jaspreet_k5 अन्य खबरों के लिए क्लिक करें-https://t.co/wia1oz9hJV pic.twitter.com/iNaLrwfTe6
— News18Hindi (@HindiNews18) January 15, 2020
advertisement
১জানুয়ারি হোটেলের ঘর থেকে সরবজিতের দেহ উদ্ধারের পর থেকেই তার খুনির খোঁজ চালাচ্ছিল পুলিশ৷ দোষী নিজেই সরাসরি এই খবর দেওয়ার ফলে কোনও সময় নষ্ট না করে মনিন্দরকে গ্রেফতার করল তারা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 15, 2020 11:53 AM IST










