advertisement

Narendra Modi: 'আপনি আদালতে এসেছেন অনুপ্রবেশকারীদের বাঁচাতে', SIR মামলায় মমতার সওয়াল নিয়ে আক্রমণ মোদির!

Last Updated:

Narendra Modi: নরেন্দ্র মোদির কথায়, ''এমন নির্মম সরকারের কারণে ওখানকার মানুষের ভবিষ‍্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু ওঁদের কোনও ভ্রুক্ষেপ নেই। ক্ষমতার সুখ ছাড়া আর কিছু ভাবে না তৃণমূল।''

মমতাকে আক্রমণে মোদি
মমতাকে আক্রমণে মোদি
কলকাতা: রাজ‍্যসভায় রাষ্ট্রপতির জবাবি বক্তৃতায় তৃণমূলকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদির। নির্মম সরকার বলে কটাক্ষ তৃণমূলকে। অবনতির সব প‍্যারামিটারে নতুন নতুন রেকর্ড বানাচ্ছে তৃণমূল। রাজ্যসভায় এমনই দাবি করলেন নরেন্দ্র মোদি।
মোদির কথায়, ”এমন নির্মম সরকারের কারণে ওখানকার মানুষের ভবিষ‍্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু ওঁদের কোনও ভ্রুক্ষেপ নেই। ক্ষমতার সুখ ছাড়া আর কিছু ভাবে না তৃণমূল।” প্রসঙ্গত, বুধবারই সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে মোদির মন্তব্য, ”অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের ওপর প্রেশার তৈরি করা হচ্ছে।” রাজ্যসভায় দাঁড়িয়ে মোদি বলেন, ”আপনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) আদালতে এসেছেন অনুপ্রবেশকারীদের বাঁচাতে, যারা আপনার নিজের রাজ্যের মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে।”
advertisement
প্রধানমন্ত্রীর কথায়, ”দেশের যুবরা কীভাবে ওঁদের ক্ষমা করবে যাঁরা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন‍্য নিজের সর্বশক্তি লাগাচ্ছে? যাঁরা দেশের যুবদের ভবিষ্যত ছিনিয়ে নিচ্ছে। আদিবাসীদের জমি ছিনিয়ে নিচ্ছে। মহিলাদের সুরক্ষার কথা না ভেবে আমাদের উপদেশ দিতে এসেছেন এখানে?”
advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় অনুপ্রবেশ ইস্যু। সেখানে তিনি অবশ্য বিজেপিকেই তুলোধনা করেছেন। মমতা এদিন বলেন, ”অনুপ্রবেশকারী শব্দটি কথা থেকে এসেছে? যারা ১৮ বছর বয়স তারা ভোটেধিকার পাবেন না? আপনারা বলছেন ৭০ পার্সেন্ট বেড়েছে। ম্যাজিশিয়ান নাকি? কী করে পেল জানি না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে অন্যান্য রাজ্যে, তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসআইআর চলছে, মানুষের পাশে থাকতে হয়। আপনারা বড় বড় কথা বলছেন বর্ডার নিয়ে। আগে বাইরে থেকে কেউ আসলে কাস্টমস, এভিয়েশন তারা তাদের ডিটেলস পুলিশকে শেয়ার করত, আমরা ব্যাবস্থা নিতাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বলেছি। তবুও দেয়নি।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: 'আপনি আদালতে এসেছেন অনুপ্রবেশকারীদের বাঁচাতে', SIR মামলায় মমতার সওয়াল নিয়ে আক্রমণ মোদির!
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement