advertisement

PM Narendra Modi: 'সিম কার্ড ছাড়া ফোনের মতো...' ব্রিকস শীর্ষ সম্মেলনে 'গ্লোবাল সাউথের' পক্ষে সোচ্চার প্রধানমন্ত্রী মোদি

Last Updated:

PM Narendra Modi: দক্ষিণ গোলার্ধের এই উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলি বর্তমান বিশ্ব কূটনীতিতে কেন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা রবিবার ‘ব্রিক্‌স’ সম্মেলনে তুলে ধরেন মোদি।

‘ব্রিক্‌স’ সম্মেলনে মোদি
‘ব্রিক্‌স’ সম্মেলনে মোদি
নয়াদিল্লি: ব্রিকস শীর্ষ সম্মেলনে এসে দক্ষিণ গোলার্ধের দেশগুলির প্রতি ‘বঞ্চনা’ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ গোলার্ধের এই উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলি বর্তমান বিশ্ব কূটনীতিতে কেন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা রবিবার ‘ব্রিক্‌স’ সম্মেলনে তুলে ধরেন মোদি।
বিভিন্ন আন্তর্জাতিক জোটগুলিতে এই dokhhin গোলার্ধের দেশগুলির পর্যাপ্ত প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন বলেই সরব হন মোদি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, ভারতীয় প্রধানমন্ত্রী বলেন যে দক্ষিণ গোলার্ধের দেশগুলি প্রায়শই দ্বিমুখী নীতির শিকার হয়েছে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, উন্নয়ন, সম্পদ বণ্টন বা নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলিতে এই দেশগুলিকে বিশ্বব্যাপী সংস্থাগুলি দ্বারা ধারাবাহিকভাবে উপেক্ষা করা হয়ে চলেছে। শুধু তাই নয় জলবায়ু অর্থায়ন, উন্নয়ন এবং প্রযুক্তির সুযোগ সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে, সেগুলি কার্যত কিছুটা ভাসাভাসা মনোযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে আরও দাবি করেছেন, বিংশ শতাব্দীতে গঠিত বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলিতে দুই-তৃতীয়াংশ পর্যাপ্ত প্রতিনিধিত্ব করা হয়নি।
advertisement
advertisement
মোদি বলেন, “আজকের বিশ্ব অর্থনীতিতে যেসব দেশগুলির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণের টেবিলেই স্থান দেওয়া হয়নি। এটি কেবল প্রতিনিধিত্বের প্রশ্ন নয়, বরং বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতারও প্রশ্ন। গ্লোবাল সাউথ অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দেশগুলির উপস্থিতি ছাড়া, এই প্রতিষ্ঠানগুলি আসলে কিছুটা সেই ফোনের মতো যাতে সিম কার্ড তো আছে, কিন্তু নেটওয়ার্ক নেই”।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: 'সিম কার্ড ছাড়া ফোনের মতো...' ব্রিকস শীর্ষ সম্মেলনে 'গ্লোবাল সাউথের' পক্ষে সোচ্চার প্রধানমন্ত্রী মোদি
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement