advertisement

প্রয়াত করুণানিধি, ট্যুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

Last Updated:

প্রয়াত ডিএমকে প্রধান করুণানিধি ৷ চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন করুণানিধি ৷ বয়স হয়েছিল ৯৪ বছর ৷

#নয়াদিল্লি: প্রয়াত ডিএমকে প্রধান করুণানিধি ৷ চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন করুণানিধি ৷ বয়স হয়েছিল ৯৪ বছর ৷ করুণানিধির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
karun 3
ট্যুইটে প্রধানমন্ত্রী লিখলেন, ‘করুণনিধির প্রয়াণে শোকাহত ৷ তিনি ছিলেন এ দেশের বর্ষীয়ান রাজনৈতিক নেতা৷ তবে শুধু একজন রাজনীতিক নেতা নয়, দার্শনিক, লেখক এবং একজন ভালো মানুষকে হারালাম ৷ যিনি গরীব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ৷ তৃণমূলস্তরে গিয়ে কাজ করতে তিনি ৷ ’
advertisement
advertisement
karu 2
ট্যুইটে মোদি আরও লেখেন, ‘আঞ্চলিক রাজনীতির প্রতীক হলেন কালাইনার করুণানিধি ৷ যা কিনা জাতীয় রাজনীতিকেও প্রসিদ্ধ করেছেন ৷ তামিলনাড়ুর মানুষদের কাছে তিনি ছিলেন ভগবানের মতো ৷’
মোদি ট্যুইটে জানান, ‘বিভিন্ন অনুষ্ঠানে আমার সঙ্গে বহুবার কথা হয়েছিল করুণানিধির সঙ্গে ৷ যখনই সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কথা উঠত, ওর চিন্তাভাবনা আমাকে উদ্ভুত করত ৷’
advertisement
karu
ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ ট্যুইটে তিবি লেখেন, ‘করুণানিধির প্রয়াণের খবর পেয়ে শোকাহত ৷ কালাইনার নামে জনপ্রিয় এই রাজনৈতিক জীবন ভারতীয় রাজনীতির ইতিহাসে উজ্জ্বল অবদান রেখে গিয়েছেন ৷ তাঁর পরিবার ও লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আমার সমবেদনা রইল ৷ ’
advertisement
kovind
১৯২৪ সালে জন্ম হয় এম করুণানিধি-র ৷ ১৪ বছর বয়সে রাজনীতিতে এসেছিলেন তিনি ৷ করুণানিধি প্রথমবার মুখ্যমন্ত্রী হন ১৯৬৯ সালে ৷ ৫ বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ৷ ২০১১ সালে নির্বাচনে হেরে যান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত করুণানিধি, ট্যুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement