advertisement

Atal Bridge Inauguration : উদ্বোধন আজই, আলোক সজ্জিত ‘অটল সেতু’-র ছবি ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Last Updated:

Atal Bridge Inauguration : মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে ৷

আমদাবাদ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অর্থাৎ শনিবার গুজরাতের আমদাবাদে সবরমতী নদীর উপর অটল সেতুর উদ্বোধন করবেন ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই সেতু মূলত পথচারীদের জন্য ৷ এ ছাড়াও এই সেতু ব্যবহার করতে পারবেন সাইকেল আরোহীরাও ৷ তীব্র যানজটে না পড়ে অথবা কোনও যানবাহনের সাহায্য না নিয়েই তাঁরা পেরিয়ে যেতে পারবেন সবরমতী নদী ৷ উপভোগ করতে পারবেন বিভিন্ন আঙ্গিকে নদীর সৌন্দর্যও ৷ পথচারীদের জন্য সুসজ্জিত সরণি রয়েছে এই সেতুতে ৷ তাঁরা উপরের ও নীচের, দুই অংশের সরণিই ব্যবহার করতে পারবেন ৷
জানা গিয়েছে মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে ৷ আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি অটল সেতুর বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর সজ্জা ৷ ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে অঙ্গসজ্জার অন্যতম অঙ্গ ফুলের বাগান ৷ পূর্বদিকে থাকবে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  ঐতিহাসিক দিন! প্রধান বিচারপতির মেয়াদের শেষদিনে সুপ্রিম কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং
সবরমতীর নদীর উপর আলোর মালায় সাজানো অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও কিছু কর্মসূচি আছে ৷ শনি থেকে রবি পর্যন্ত দু’দিনের সফরে তিনি থাকবেন গুজরাতেই ৷ শনিবার বিকেলে ‘খাদি উৎসব’-এ বক্তৃতা করবেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Atal Bridge Inauguration : উদ্বোধন আজই, আলোক সজ্জিত ‘অটল সেতু’-র ছবি ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement