advertisement

Prahlad Modi meets Sudip Banerjee: দিল্লিতে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মোদি! বৈঠকে বাড়ল বিজেপির অস্বস্তি!

Last Updated:

Ration Shop Dealers Demand: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি নন! এই মোদি, প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি। তিনি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি।

Prahlad Modi Meets Sudip Banerjee
Prahlad Modi Meets Sudip Banerjee
#নয়াদিল্লি: বুধবার সকালে চমকপ্রদ ঘটনা নয়াদিল্লিতে। এদিন সকালেই তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি। তবে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি নন! এই মোদি, প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি। তিনি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি। খাদ্য ও গণবন্টন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই গণবন্টন সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আলোচনার জন্য তাঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন প্রহ্লাদ মোদি।
কমিশন বৃদ্ধি করা, রেশন ডিলারদের করোনাযোদ্ধা ঘোষণা করা সহ একাধিক দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। বিষয়টি যথেষ্ট অস্বস্তিকর বিজেপির পক্ষে। গতকাল শুরু হয়েছে আন্দোলন। প্রহ্লাদ মোদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাজ্যের রেশন ব্যবস্থার মডেলকে সারাদেশে তুলে ধরার দাবি জানান।
advertisement
advertisement
প্রহ্লাদ জানান, করোনার সময় দেশের বেশিরভাগ মানুষ যখন আক্রান্ত, লকডাউনের কারণে ঘরবন্দি সেই সময় রেশন পৌঁছে দেওয়ার কাজ করেছেন ডিলাররা। কোনও পিপিই কিট ছাড়াই মানুষের কাছে জীবনের ঝুঁকি নিয়ে রেশন পৌঁছে দিয়েছেন ডিলাররা। ফলে তাঁদের করোনা যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিতে হবে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০ জুলাই লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের লিখিত প্রশ্নের জবাবে রেশন বা গণবন্টন ব্যবস্থার দায় দায়িত্ব রাজ্যের ঘাড়ে চাপায় কেন্দ্রীয় সরকার। সৌগত রায়ের প্রশ্নের জবাবে খাদ্য ও গণবন্টন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানান, রেশন দোকানগুলির আরও উন্নতির জন্য খাদ্য সামগ্রী ছাড়াও অন্যান্য দ্রব্য বিক্রির অনুমতি দিতে পারে রাজ্য সরকারগুলি। রেশন দোকানগুলির উন্নয়নের জন্য একগুচ্ছ পরামর্শ বা প্রস্তাব দিয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। লিখিত জবাবে তিনি উল্লেখ করেছেন, এর জন্য রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টারের সুবিধা দিতে হবে। মানুষের নিত্যদিনে সুবিধা প্রদান, ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়ার বেঁধে রেশন দোকানগুলিতে গ্রাহক সেবা কেন্দ্রের পরিষেবা, ৫ কেজি ছোটো গ্যাস সিলিন্ডার বিক্রি, সাধারণ মুদি দোকানের সামগ্রী বিক্রির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী।
advertisement
বর্তমানে রেশন ডিলারদের কমিশন ২০ টাকা বেড়ে হয়েছে কুইন্টাল প্রতি ৯০ টাকা। দীর্ঘদিন ধরেই রেশ ডিলাররা কুইন্টাল প্রতি কমিশন অন্তত ৪০০ টাকা করার দাবি জানাচ্ছেন। সে সম্পর্কে অবশ্য এদিনের জবাবে কোনও উল্লেখ করেননি কেন্দ্রীয় মন্ত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prahlad Modi meets Sudip Banerjee: দিল্লিতে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মোদি! বৈঠকে বাড়ল বিজেপির অস্বস্তি!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement