advertisement

'প্রধানমন্ত্রী আমাদের একটি হেডলাইন ও একটি সাদা পাতা দিলেন,' টুইটারে তীব্র কটাক্ষ চিদম্বরমের

Last Updated:

প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ জানালেন, কেন তিনি মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজের ঘোষণা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি৷

#নয়াদিল্লি: লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই আর্থিক প্যাকেজ দেশের মোট জিডিপি-র প্রায় ১০ শতাংশ৷ প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ জানালেন, কেন তিনি মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজের ঘোষণা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি৷
advertisement
advertisement
ট্যুইটারে চিদম্বরম লিখলেন, 'প্রধানমন্ত্রী আমাদের একটি হেডলাইন ও একটি ফাঁকা পাতা দিলেন৷ স্বাভাবিক ভাবেই, আমার প্রতিক্রিয়াও ফাঁকা৷ আজ আমরা তাকিয়ে আছি, দেখতে চাই ওই সাদা পাতাটি কী ভাবে অর্থমন্ত্রী ভর্তি করবেন৷ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার কত টাকা দিচ্ছে, আমরা পাইপয়সার হিসেব রাখব৷'
তিনি আরও লিখছেন, 'কে কতটা পাচ্ছে, তাও নজর রাখব আমরা৷ এবং সর্বোপরি, আমরা সেই সব মানুষগুলির কী পাচ্ছে নজর রাখব, যাঁরা গরিব, ক্ষুধার্ত, মাইলের পর মাইল হাঁটতে থাকা বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক৷ ১৩ কোটি পরিবার কত টাকা পাচ্ছে, সে দিকেও আমরা নজর রাখব৷'
advertisement
আজ অর্থাত্‍ বুধবার বিকেল ৪টেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে আর্থিক প্যাকেজ কোন কোন ক্ষেত্রে, তা ঘোষণা করবেন৷ একটি ট্যুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখেছেন, 'এটা শুধুই একটি আর্থিক প্যাকেজ নয়৷ এটি সংস্কারমূলক পদক্ষেপ৷'
তিনি জানান, আত্মনির্ভর মিশন অভিযানের আওতায় থাকছেন হকার, ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মধ্যবিত্ত সত্‍ করদাতারাও৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'প্রধানমন্ত্রী আমাদের একটি হেডলাইন ও একটি সাদা পাতা দিলেন,' টুইটারে তীব্র কটাক্ষ চিদম্বরমের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement