advertisement

খেতে বসে বুক পকেটেই ফাটল মোবাইল, ধোঁয়ায় ভরে গেল রেস্তোরাঁ

Last Updated:

রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি ৷ খাবার অর্ডার দিয়েছিলেন পছন্দ মতেো ৷ কিন্তু মন দিয়ে সেই পছন্দের খাবারে কামড় বসাতেই ঘটে গেল বিপত্তি ৷

#মুম্বই: রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি ৷ খাবার অর্ডার দিয়েছিলেন পছন্দ মতেো ৷ কিন্তু মন দিয়ে সেই পছন্দের খাবারে কামড় বসাতেই ঘটে গেল বিপত্তি ৷
আচমকাই বুক পকেটে থাকা মোবাইল ফোনটি বিকট শব্দে ফেটে যায় ৷ ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ওই ব্যাক্তি ৷ আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন ৷ ক্ষিপ্রগতিতে ছুড়ে ফেলে দেন মোবাইল ফোনটি ৷ সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরে যায় রেস্তোরাঁর বিশাল ঘর ৷ আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলেই ৷ ছোটাছুটি শুরু করে দেন তাঁরা ৷
advertisement
advertisement
গত পরশু ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্দুপ এলাকায় ৷ পুরো ঘটনাটিই ধরা পড়েছে রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে ৷ এই ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যাক্তি ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর নয় ৷ ফলে প্রাথমিক চিকিৎসার পর অনেকটাই সুস্থ রয়েছেন ওই ব্যাক্তি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খেতে বসে বুক পকেটেই ফাটল মোবাইল, ধোঁয়ায় ভরে গেল রেস্তোরাঁ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement