advertisement

গুজরাতে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার কপ্টার, মৃত পাইলট

Last Updated:

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ু সেনার জাগুযার ফাইটার কপ্টার ৷ গুজরাতের কচ্ছে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাইলটের ৷

#গুজরাত: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ু সেনার জাগুযার ফাইটার কপ্টার ৷ গুজরাতের কচ্ছে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাইলটের ৷
এদিন সকালে রুটিন সফরে বেরিয়েছিলেন বায়ুসেনার কম্যান্ডার সঞ্জয় চৌহান ৷ সেনার তরফে জানানো হয়েছে, সাড়ে ১০টা নাগাদ জামনগর এয়ারবেস দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎই মুদ্রা গ্রামের উপর ভেঙে পড়ে বিমান ৷ তবে শস্য ক্ষেতের উপর পড়ায় গ্রামের কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ তবে প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সঞ্জয়ের ৷
জাগুয়ার ফাইটারে থাকে ট্যুইন ইঞ্জিন ৷ অত্যাধুনিক এই ফাইটার জেটে সুরক্ষা ব্যবস্থাও অত্যন্ত উন্নত ৷ কিন্তু তা সত্ত্বেও কী কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি এখনও ৷ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার কপ্টার, মৃত পাইলট
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement