advertisement

Dog Viral Video: পোষ্য নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, ট্রেন-লাইনের ফাঁকে পড়ল কুকুর! তার পর? দেখুন হাড় হিম করা ভিডিও

Last Updated:

কুরটির পরিণতি যাই হোক না কেন, তার জীবন সংশয়ের জন্য সারমেয়টির মালিকের দায়িত্বজ্ঞানহীন আচরণকেই দায়ী করেছেন বেশিরভাগ নেট ব্যবহারকারী৷

কুকুর নিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি৷ ছবি- এক্স
কুকুর নিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি৷ ছবি- এক্স
কলকাতা: বাড়িতে পোষ্য থাকলে অনেক দায়িত্ব পালন করতে হয়৷ ঘরে হোক বা বাড়ির বাইরে, পোষ্যদের যত্নে সাধারণত কোনও ত্রুটি রাখতে চান না তাদের পালকরা৷ কিন্তু মুহূর্তের ভুল সিদ্ধান্তে যে কত বড় দুর্ঘটনা ঘটে পারে, তা প্রমাণ হয়ে গেল সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওয়৷
যাঁরা ওই ভিডিও দেখেছেন, তাঁদের প্রত্যেকেই শিউরে উঠেছেন৷ ওই ভিডিও-তে দেখা গিয়েছে, কোনও একটি স্টেশনে নিজের পোষ্য কুকুরকে নিয়ে চলন্ত একটি এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করছেন এক ব্যক্তি৷ প্রথমে কুকুরটিকে কোনওক্রমে ট্রেনে তুলে দেওয়ার চেষ্টা করেন তিনি৷ তখনই ঘটে বিপত্তি৷
advertisement
advertisement
পা ফস্কে কুকুরটি প্রথমে ট্রেনের দরজা থেকে পড়ে যায়৷ ভারসাম্য রাখতে না পেরে কুকুরটির শরীরের পিছনের অংশটুকু ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে পড়ে যায়৷ কুকুরটির সঙ্গে থাকা ব্যক্তি তখন পোষ্যকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করেন৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে কুকুরটি ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁক গলে নীচে গলে যায়৷ ততক্ষণে প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরাও এগিয়ে আসেন৷ যদিও ট্রেনটি থামেনি৷ ভিডিও-টিও ওখানেই শেষ হয়ে যায়৷ ফলে কুকুরটি পরিণতি কী হল তা জানা সম্ভব হয়নি৷
advertisement
যদিও এনডিটিভি-তে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ওই কুকুরটি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছে৷ ওই ভাইরাল ভিডিও-র কমেন্ট বক্সেও একজন লিখেছেন, কুকুরটি নাকি কোনওভাবে লাইনের উল্টো দিকে চলে যায়৷ রেলকর্মীরাই কুকুরটিকে উদ্ধার করে সেটির মালিকের হাতে তুলে দেয়৷ যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি৷ রেলের পক্ষ থেকেও এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
advertisement
তবে কুকুরটির পরিণতি যাই হোক না কেন, তার জীবন সংশয়ের জন্য সারমেয়টির মালিকের দায়িত্বজ্ঞানহীন আচরণকেই দায়ী করেছেন বেশিরভাগ নেট ব্যবহারকারী৷ ক্ষোভের সঙ্গে কেউ কেউ লিখেছেন, ‘ওই ব্যক্তিকে কোনও পোষ্যের ধারেকাছেই ঘেঁষতে দেওয়া উচিত না৷’ অন্য একজন লিখেছেন, ‘হয়তো ওই কুকুরটি প্রাণে বেঁচে গিয়েছে৷ কিন্তু তাহলেও ওই ব্যক্তির জেলে যাওয়া উচিত৷’
advertisement
তবে কুকুরটির মালিকের পাশেও দাঁড়িয়েছেন কয়েকজন নেট ব্যবহারকারী৷ একজন লিখেছেন, ‘এই মানুষটিকে সমাজমাধ্যমে অকারণ আক্রমণ করা হচ্ছে৷ সবারই ভুল হয়৷ উনি ইচ্ছাকৃতভাবে কুকুরটির ক্ষতি করতে চাননি৷ উনি ট্রেনটি মিস করেছিলেন৷ তাই কোনওভাবে কুকুরটিকে চলন্ত ট্রেনে তুলতে গিয়েই সেটি ট্রেনের গতির কারণে অথবা ঘাবড়ে গিয়ে পড়ে যায়৷ যাঁরা কুকুরটির প্রতি এত সমবেদনা দেখাচ্ছেন, তাঁরা দয়া করে মানুষের প্রতিও একটু সহানুভূতিশীল হোন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dog Viral Video: পোষ্য নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, ট্রেন-লাইনের ফাঁকে পড়ল কুকুর! তার পর? দেখুন হাড় হিম করা ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement