advertisement

ব্রেনের জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা, রোগী দেখলেন সলমনের বিগ বস

Last Updated:

শুধু সলমান খানের বিগ বস নয়, জটিল এই অস্ত্রোপচার চলাকালীন ইংরেজি ছবি অবতার-ও দেখেন বরা প্রসাদ নামে ওই যুবক৷

#গুন্টুর:ব্রেনের জটিল অস্ত্রোপচার সারলেন চিকিৎসকরা৷ আর রোগী অপারেশন টেবলে শুয়েই দেখলেন বিগ বস৷ এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের একটি হাসপাতালে৷ ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি ওই যুবকের ব্রেনে বাঁ দিকে একটি টিউমার বাদ দেওয়া হয় অস্ত্রোপচার করে৷ এই অস্ত্রোপচার চলাকালীন যুবক জাগিয়ে রাখা প্রয়োজন ছিল৷
শুধু সলমান খানের বিগ বস নয়, জটিল এই অস্ত্রোপচার চলাকালীন ইংরেজি ছবি অবতার-ও দেখেন বরা প্রসাদ নামে ওই যুবক৷ এর আগে ২০১৬ সালেও একবার অস্ত্রোপচার হয়েছিল ওই যুবকের৷ কিন্তু তখন পুরোপুরি সুস্থ হননি তিনি৷ ফলে ফের অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে৷ অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় গত শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷
advertisement
সলমন খানের উপস্থাপনায় বিগ বস শো-টি অক্টোবর মাস থেকে ফের শুরু হয়েছে৷ এবার এই জনপ্রিয় শো-এর ১৪ তম সিজন চলছে৷ এর আগের সিজনেই শুরু হওয়ার পর থেকে সবথেকে বেশি টিআরপি ছিল বিগ বস-এর৷
advertisement
অন্যদিকে ২০০৯ সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরন নির্দেশিত অবতার৷ অস্কারের তিনটি বিভাগে সেরার শিরোপা জিতে নেয় এই ছবিটি৷ ২০২২ সালের ডিসেম্বর মাসে এই ছবির সিক্যোয়েল অবতার-২ মুক্তি পাওয়ার কথা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্রেনের জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা, রোগী দেখলেন সলমনের বিগ বস
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement