advertisement

North Bengal Weather Today: ফেব্রুয়ারিতেই চড়চড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ! উত্তরের কোন জেলায় আজ কেমন আবহাওয়া, লেটেস্ট আপডেট জানুন

Last Updated:
North Bengal Weather Today: বসন্তের শুরুতেই একটু একটু করে চড়ছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের জেলায় জেলায় শীতের দাপট কমছে। আজ কোথায় কেমন আবহাওয়া জানুন।
1/6
বঙ্গে শীতের ইনিংস শেষের মুখে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে, কমছে ঠান্ডার দাপট। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ কেমন আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক।

2/6
উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়ছে। দার্জিলিং ১০, কালিম্পং ১১ ডিগ্রি সেলসিয়াস! ধীরে ধীরে কমছে ঠান্ডার দাপটও কমছে। সকাল ও সন্ধ্যার পর হিমেল আমেজ রয়েছে। সমতলেও চড়ছে পারদ।

3/6
শিলিগুড়িতে ভোরে হালকা কুয়াশা থাকলেও এখন ঝলমলে রোদ্দুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। তবে সকাল এবং সন্ধ্যার পর ঠান্ডার আবহে ডুববে শহরবাসী। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে পরিষ্কার আকাশ, হালকা ঠান্ডা। মেঘের আড়ালে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং রোদ ঝলমলে। এখানেও কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা বেড়ে আজ ১২ ডিগ্রি সেলসিয়াস।

4/6
জলপাইগুড়িতে আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৬ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারেও রোদ ঝলমল করছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

5/6
কোচবিহারে আজ পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরেও রোদ ঝলমল করছে। সকাল থেকেই রোদ আছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও একই ছবি দেখা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।

6/6
গঙ্গারামপুরে আজ পরিষ্কার আকাশ। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরেও রোদ ঝলমল করছে। বালুরঘাটের আকাশে আজ মেঘ নেই। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।