advertisement

Salman Khan-Salim Khan: আইসিইউ-তে সেলিম খান, গভীর রাতে লীলাবতীতে বাবাকে দেখতে পৌঁছালেন সলমান খান

Last Updated:

Salman Khan-Salim Khan: মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল-এ ভর্তি প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার ভোরে তাঁকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। বাবার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার গভীর রাতে হাসপাতালে পৌঁছন বলিউড সুপারস্টার সলমান খান।

সলমান খান- সেলিম খান
সলমান খান- সেলিম খান
মুম্বই: মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল-এ ভর্তি প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। আচমকা শারীরিক অসুস্থতার জেরে মঙ্গলবার ভোরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। বাবার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার গভীর রাতে হাসপাতালে আসেন বলিউড সুপারস্টার সলমান খান।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা নাগাদ পরিবারের চিকিৎসক সন্দীপ চোপড়া সলিম খানকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ায় মস্তিষ্কের ডানদিকে সামান্য রক্তক্ষরণ (ব্রেন হেমোরেজ) হয়। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা শুরু করা হয় এবং তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়।
advertisement
advertisement
চিকিৎসক ডা. জালিল পার্কার জানিয়েছেন, সকালে ডিএসএ (DSA) নামের একটি প্রক্রিয়া করা হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, তবে আপাতত তিনি ভেন্টিলেটরে রয়েছেন। বয়সজনিত কারণে তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও নিউরোসার্জনদের নিয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে।
এদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে মধ আইল্যান্ডে শুটিং ছেড়ে তড়িঘড়ি মুম্বইয়ে ফেরেন সালমান খান। হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে দেখা যায়। মিডিয়ার সঙ্গে কথা না বলে সরাসরি গাড়িতে উঠে তিনি সেখান থেকে বেরিয়ে যান। পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত রয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan-Salim Khan: আইসিইউ-তে সেলিম খান, গভীর রাতে লীলাবতীতে বাবাকে দেখতে পৌঁছালেন সলমান খান
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement