advertisement

দেশের সেরা ২৫ ধনীর তালিকায় রয়েছেন পতঞ্জলির কর্ণধার

Last Updated:
#নয়াদিল্লি: টপ ২৫ ৷ প্রকাশ্যে এল দেশের সেরা ২৫ ধনীদের তালিকা ৷ সেই তালিকাতেই উঠে এল যোগ গুরু বাবা রামদেবের সহযোগী তথা পতঞ্জলি আয়ূর্বেদের মালিক তথা কর্ণধার আচার্য বালকৃষ্ণর নাম ৷ ফোর্বসের তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হয় ৷
ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, বালকৃষ্ণের সম্পত্তির পরিমাণ ৩২.৫ হাজার কোটি টাকা ৷ যা ২০১৬ সালের তুলনায় প্রায় দু’গুণ বেশী ৷
গত বুধবার এই তালিকা প্রকাশ করে ফোর্বস ৷ ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, পতঞ্জলি আয়ূর্বেদ সংস্থার ৯৮.৬ শতাংশ অংশ বালকৃষ্ণের নামে খাতায় কলমে নথিভুক্ত করা রয়েছে ৷ সাধারণ মানুষের মধ্যে পতঞ্জলির চাহিদা তুঙ্গে ৷ সেই কারণেই আয়ের পরিমাণও ক্রমশ বাড়ছে বালকৃষ্ণের ৷ আয়ুর্বেদিক প্রোডাক্ট, এফএমসিজি প্রোডাক্টের চাহিদা সাধারণ মানুষের মানুষের মধ্যে প্রবল ৷ সেই কারণে পতঞ্জলির প্রোডাক্ট বিক্রি বাড়ার ফলে বালকৃষ্ণের সম্পত্তির পরিমাণও ক্রমবর্ধমান ৷
advertisement
advertisement
আমাজন, বিগবাস্কেট এবং ফ্লিপকার্টের মত জনপ্রিয় অনলাইন সাইটগুলিতেও পতঞ্জলি প্রোডাক্টের চাহিদা বাড়ছে ৷
balkrishna
২০১৬ সালে ফোর্বসের তালিকায় ৪৮-তম স্থান দখল করেছিলেন বালকৃষ্ণ ৷ সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৬.৫ হাজার কোটি টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের সেরা ২৫ ধনীর তালিকায় রয়েছেন পতঞ্জলির কর্ণধার
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement