advertisement

মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ? জেটলির মন্তব্যে জল্পনা তুঙ্গে

Last Updated:
#নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট চালু রাখার জন্য আধার কার্ড আবশ্যিক নয় ৷ এমনকী, কোনও মোবাইল কোম্পানি আধার কার্ড চাইতে পারবে না ৷ গত মাসে বেশির ভাগ ক্ষেত্রেই আধারকে অনাবশ্যিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করলেও মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যোগ বাধ্যতামূলক করার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ যদিও আধার কার্ড বাধ্যতামূলক করার ক্ষেত্রে কেন্দ্র কোনও আইন কার্যকর করবে কিনা ৷ সেই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি অর্থমন্ত্রী ৷
শনিবার জেটলি বলেন, ‘সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার সাংবিধানিকভাবে বৈধ ৷ কিন্তু দেশের সমস্ত শ্রেণীর মানুষকে ভর্তুকির মাধ্যমে একাধিক টাকা দেওয়া হয়ে থাকে ৷ এটাই আধারের মূল লক্ষ্য ৷’
একইসঙ্গে জেটলি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই আধারের ব্যবহার বৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুধুমাত্র দু’টি ক্ষেত্রেই আধার ব্যবহারে আপত্তি জানিয়েছে কেন্দ্র ৷ আইন প্রয়োগের মাধ্যমে ওই দু’টি ক্ষেত্রেও আধার সংযোগ ফিরিয়ে আনা যায় ৷ এমনটাই মন্তব্য করেন জেটলি ৷ তবে, এর জন্য সংসদ নতুন কোনও আইন আনবে কি না ৷ সে সম্পর্কে এখনও কিছু বলেননি জেটলি ৷
advertisement
advertisement
মোবাইলে সিমে আধার বাধ্যতামূক নয় বলে আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সরকারি সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নিয়ে কেন্দ্রের রায়ের বিরোধিতা করে পিটিশন জমা পড়ে একাধিক পিটিশন ৷ পিটিশনগুলিতে বলা হয়েছে, কেন্দ্র ভারতের নাগরিকদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ৷ সেই মামলার শুনানিতেই আধারকে সাংবিধানিক বৈধ বলে জানায় সুপ্রিম কোর্ট ৷ ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূল নয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ? জেটলির মন্তব্যে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement