advertisement

Patanjali: বিজ্ঞাপনে বিপথগামী দাবি, পতঞ্জলি মানছে না আদালতে বলা কথা, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Last Updated:

Patanjali: সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি এ আমানুল্লাহ-এর ডিভিশন বেঞ্চ পতঞ্জলি আয়ুর্বেদ ও তার ম্যানেজিং ডিরেক্টরকে প্রশ্ন করেছে, কেন তাঁদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে না৷

নয়াদিল্লি: পতঞ্জলির বিজ্ঞাপনে দাবি করা একাধিক বিষয় নিয়ে আপত্তি তুলে সংস্থার উপর ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট৷ যোগগুরু রামদেবের সংস্থা তাঁদের বিভিন্ন দ্রব্যের বিষয়ে যে যে দাবি করেছে, সেগুলি নিয়েই গ্রাহকের অধিকার ভঙ্গের অভিযোগ তোলা হল৷ সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি এ আমানুল্লাহ-এর ডিভিশন বেঞ্চ পতঞ্জলি আয়ুর্বেদ ও তার ম্যানেজিং ডিরেক্টরকে প্রশ্ন করেছে, কেন তাঁদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে না৷
আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ধরনের মাধ্যম, হতে পারে সেটি বৈদ্যুতিন বা প্রিন্ট, সেখানে বক্তব্য প্রকাশ যেন তাঁরা না করেন৷ এর আগে আদালতের কাছে তাঁরা এই বিষয়ে মুচলেকা দিয়েছিলেন, সেটিই মেনে চলতে বলা হয়েছে৷
advertisement
এর আগে, গত নভেম্বর মাসের ২১ তারিখে শীর্ষ আদালতের সামনে সংস্থার তরফ থেকে আইনজীবীরা জানিয়েছিলেন, সংস্থার কোনও দ্রব্যের বিজ্ঞাপন বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনও আইন বিরুদ্ধ কাজ করা হবে না৷ পতঞ্জলির কোনও দ্রব্যের চিকিৎসা গুণাবলী সম্পর্কে কোনও বক্তব্য প্রকাশ করা হবে না, পাশাপাশি, কোনও ধরণের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও কোনও মন্তব্য করা হবে না৷ সেই সময়ে আদালত যোগগুরু রামদেব ও তাঁর সংস্থাকে সতর্ক করেছিল৷ বলা হয়েছিল, সংস্থার বিজ্ঞাপনে কোনও রকম বিপথগামী বা ভুল তথ্য প্রকাশ করা যাবে না যে সেটি একটি বা একাধিক নির্দিষ্ট রোগ সারায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Patanjali: বিজ্ঞাপনে বিপথগামী দাবি, পতঞ্জলি মানছে না আদালতে বলা কথা, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
  • 'অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...?

  • বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ?

  • দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement