advertisement

Pariksha Pe Charcha 2020: ছাত্ররা জিজ্ঞাসা করলেন, সকালে পড়ব না রাতে? উত্তরে মোদি যা বললেন

Last Updated:

নতুন বছরে 'পরীক্ষা পে চর্চা ২০২০'-তে পড়ুয়াদের চাপমুক্ত থাকার ও জীবনে এগিয়ে যাওয়ার একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

#নয়াদিল্লি: পড়ুয়াদের নিরীহ প্রশ্নের উত্তরেই ফাঁস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিদিনের রুটিন ৷ নতুন বছরে 'পরীক্ষা পে চর্চা ২০২০'-তে পড়ুয়াদের চাপমুক্ত থাকার ও জীবনে এগিয়ে যাওয়ার একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দিল্লির তালকোটারা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০০০ পড়ুয়াদের প্রশ্নোত্তর পর্বে মোদির কাছে উঠে আসে একটি নিরীহ প্রশ্ন, সকালে পড়া উচিত না রাতে? মোদির উত্তর, ‘সূর্যোদয়ের আগে পড়তে পারলে ভাল ৷ সারাদিনের ক্লান্তির পর রাত জাগা ঠিক না ৷ তবে আমি যেমন অনেক ভোরে উঠি কিন্তু তা বলে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি না ৷’
তালকোটারা স্টেডিয়ামে 'পরীক্ষা-পে-চর্চা' অনুষ্ঠানের শুরুতেই জানিয়েছিলেন গোটা প্রশ্নোত্তর পর্বই হবে, ‘হ্যাশ-ট্যাগ উইদাউট ফিল্টার’। সেকারণেই, খোলামেলাই প্রধানমন্ত্রী  জানিয়ে দিলেন, ছাত্র আন্দোলনের জঙ্গিপনা নিয়ে অধিকারের পাঠ।  স্টেডিয়ামে উপস্থিত ২০০০ পড়ুয়া ছাড়াও একই সঙ্গে দেশের অন্যান্য রাজ্য থেকেও পড়ুয়ারা ভিডিও কনফারেন্সে প্রশ্ন করে মোদিকে৷ মোট ৬০টি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ৷ এদিন মোদি বললেন, 'এই দশক গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ আপনাদের উপরেই নির্ভর করছে৷ আজকের ফ্যাশন, #WithoutFilter৷'
advertisement
পড়ুযাদের অকপট প্রশ্নের মাঝে নাগরিকের কর্তব্য, আর অধিকার নিয়ে অরুণাচলপ্রদেশ, চেন্নাই, গুজরাটের ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও এসেছিল প্রশ্ন। প্রধানমন্ত্রী জল-বিদ্যুতের অপচয় বন্ধের উদাহরণ দিয়ে শুরু করে, ‘ছাত্র-শিক্ষক সম্পর্ক ছুঁয়ে পৌঁছে গেলেন ২০৪৭-এ। স্বাধীনতার ১০০ বছর উদযাপনের বছরে। আজকের ছাত্র সেদিনের নেতা। দেশ গড়ার কারিগর। প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, ভাঙাচোরা দেশ নিয়ে কি করবেন আজকের ছাত্র আর সেদিনের দেশনেতা?’
advertisement
advertisement
CAA, NRCর বিরুদ্ধে চলছে দেশজোড়া ছাত্র-বিক্ষোভ। সরকারি সম্পত্তির ভাঙচুর। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় লাগামহীন আন্দোলন। ঠিক সেসময়, 'পরীক্ষা-পে-চর্চা'য় ছাত্র-শিক্ষক-অভিভাবকদের কর্তব্যের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুঝিয়ে দিলেন, অধিকার পেতে গেলে আগে পালন করতে হবে কর্তব্য।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pariksha Pe Charcha 2020: ছাত্ররা জিজ্ঞাসা করলেন, সকালে পড়ব না রাতে? উত্তরে মোদি যা বললেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement