advertisement

চরবৃত্তির অভিযোগে গ্রেফতার পাক হাইকমিশনের অফিসার

Last Updated:

পাক হাইকমিশনের উচ্চপদস্থ এক কর্মীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চরবৃত্তির অভিযোগে পাক দূতাবাসে কর্মরত মহম্মদ আখতার নামে ওই কর্মীকে নিজের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ ৷

#নয়াদিল্লি: পাক হাইকমিশনের উচ্চপদস্থ এক কর্মীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চরবৃত্তির অভিযোগে পাক দূতাবাসে কর্মরত মেহবুব আখতার নামে ওই কর্মীকে নিজের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ ৷
মেহবুব আখতারের কাছ থেকে উদ্ধার হয়েছে সেনার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ৷ একইসঙ্গে মহম্মদ আখতারের দুই সহযোগীকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ এই ঘটনায় পাক হাইকমিশনার আবদুল বশিরকে তলব করল বিদেশ মন্ত্রক ৷
পাক জঙ্গি হামলা, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, পাক সেনার বার বার সংঘর্ষবিরতি লঙ্ঘন ও আন্তর্জাতিক মঞ্চে একে অপরকে দোষারোপ ৷ সব মিলিয়ে ভারত-পাক সম্পর্কের উত্তেজক পরিস্থিতিতে নতুন করে ঘি ঢালল এই ঘটনা ৷
advertisement
advertisement
সিএনএন নিউজ১৮ সূত্রে খবর, বহুদিন ধরেই মেহবুব আখতারকে নজরে রেখেছিল দিল্লি পুলিশ ৷ তাঁর কাছে থেকে প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় সেনার অবস্থান-কৌশল সংক্রান্ত বেশ কিছু অতি গোপনীয় নথি উদ্ধার করা হয়েছে ৷ এই নথিগুলি তাঁর কাছে কী করে এল এবং তিনি এগুলি নিয়ে কী করতে চাইছিলেন তা জানতে আখতারকে জেরা করছে তদন্তকারী অফিসাররা ৷
advertisement
সূত্রের খবর, প্রায় একমাস ধরে লক্ষ্য রাখার পর এদিন কেন্দ্রের অনুমতি পাওয়ার পরই মহম্মদ আখতারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত আখতারের দুই সহযোগীকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা ৷ পুলিশের অনুমান, স্থানীয় কোনও সূত্রের মাধ্যমে বহুদিন ধরে সেনার গোপনীয় খবর ও নথি যোগাড় করছিল আখতার ৷
গত বছরের নভেম্বরে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত পাক গুপ্তচর চক্রের তথ্য ফাঁস করে ভারতীয় গোয়েন্দারা ৷ সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চরবৃত্তির অভিযোগে গ্রেফতার পাক হাইকমিশনের অফিসার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement