advertisement

Operation Kaveri: অপারেশন কাবেরি সম্পর্কে জানেন? ৩০০০ ভারতীয়কে উদ্ধার করে আনা হল, শুনলে চমকে উঠবেন

Last Updated:

Operation Kaveri: বুধবারের উড়ানে ফিরলেন ২৩১ জন, সুদান থেকে উদ্ধার করা হল তিন হাজার ভারতীয়কে।

অপারেশন কাবেরি!
অপারেশন কাবেরি!
নয়াদিল্লি : সুদানে আটকে পড়া আরও ২৩১ জন  ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হল। তাঁদের ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে সৌদি আরবের জেড্ডা থেকে মুম্বই নিয়ে আসা হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো  হয়েছে, এই নিয়ে মোট ৩০০০ ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হল।
অন্তত ৩৫০০ জন ভারতীয় এবং ১০০০ জন ভারতীয় বংশোদ্ভূত আটকে ছিলেন সুদানে। দিন পাঁচেক আগেই একথা জানিয়েছিলেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছিলেন, গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের পরিস্থিতির উপরে প্রতিনিয়ত নজর রাখছে ভারত সরকার।
আর বিদেশ মন্ত্রকের এই তথ্য যে পুরোপুরি ঠিক তার প্রমান সুদান থেকে দেশে ফেরা ভারতীয়দের নিয়ে বিমান বাহিনীর ১২ তম উড়ান। বুধবার যাতে মুম্বইয়ে এলেন ২৩১ জন।
advertisement
advertisement
দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বুধবার টুইট করে সুদান থেকে ভারতে ফেরা ২৩১ জন দেশবাসীর প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই নিয়ে বারোতম উড়ান নির্বিঘ্নে জেড্ডা থেকে রওয়ানা হয়ে ভারতে আসল। এই উদ্ধারকাজকে ভারত সরকার নাম দিয়েছে অপারেশন কাবেরী।
advertisement
উদ্ধার অভিযানে আটকে পড়া ভারতীয়দের প্রথমে বাসে পোর্ট সুদানে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে নৌবাহিনীর জাহাজ অথবা বিমান বাহিনীর বিশেষ উড়ানে আনা হচ্ছে জেড্ডায়। এরপর জেড্ডা থেকে বিমান বাহিনীর উড়ানে তাঁদের দেশে ফেরানো হচ্ছে।
advertisement
এই বিশেষ অভিযানের জন্য জেড্ডা ও পোর্ট সুদানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। অবশ্য বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে সুদানের আরতীয় দূতাবাস আপাতত সে দেশের রাজধানী থেকে সরিয়ে পোর্ট সুদানে নিয়ে আসা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Kaveri: অপারেশন কাবেরি সম্পর্কে জানেন? ৩০০০ ভারতীয়কে উদ্ধার করে আনা হল, শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement